রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন




পিএসসি’র চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ১২:২৫ am
exam jobs bd jobs bdjobs Career Circular chakrir khobor recruitment Candidate বেতন চাকরি খবর চাকুরি বাকরি চাকরিজীবী চাকুরে আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরী মৌখিক পরীক্ষা প্রার্থী ক্যারিয়ার বিজ্ঞাপন পদ জব সার্কুলার কোম্পানি BCS Examination Bangladesh Public Service Commission বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন Bangladesh Public Service Commission psc বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি
file pic

সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ সব সদস্য পদত্যাগ করেছেন। মঙ্গলবার তারা পিএসসি সচিবের কাছে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর পদত্যাগপত্র জমা দেন। পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সোহরাব হোসাইনকে পিএসসি’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে ২০২০ সালের সেপ্টেম্বরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়। আগামী বছরের ২১শে সেপ্টেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর থেকেই পিএসসি চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগের দাবি ওঠে।

গত শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন- এ সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরিপ্রত্যাশীদের চাকরির পরীক্ষাগুলো শুরু করতে হবে। যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না।

পদত্যাগ করা পিএসসি সদস্যরা হলেন- ফয়েজ আহম্মদ, এন সিদ্দিকা খানম, অধ্যাপক ডা. উত্তম কুমার সাহা, জাহিদুর রশিদ, অধ্যাপক ড. মুবিনা খোন্দকার, অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, কে এম আলী আজম, মো. খলিলুর রহমান, অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, হেলালুদ্দিন আহমদ, ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, মোহা. শফিকুল ইসলাম ও অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD