বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন




ডেঙ্গু: এ বছর ৪০ হাজার ছাড়াল ভর্তি রোগী, মৃত্যু ১৯৯

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪ ৮:৫৫ pm
ডেঙ্গুরোগী dengue fever mosquito corona dengue ডেঙ্গু রোগী করোনা মশা মশারি কয়েল স্প্রে corona dengue ডেঙ্গু রোগী করোনা dengue ডেঙ্গু corona রোগী করোনা dengue corona ডেঙ্গু রোগী করোনা মশা মশারি কয়েল স্প্রে International Centre for Diarrhoeal Disease Research Bangladesh ICDDRB Diarrhea আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ আইসিডিডিআরবি আইসিডিডিআরবি ডায়রিয়া highway hig hway মরদেহ মৃত্যু মৃত্যুবরণ road crash kill killed Shok শোক দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp Accident মোটরসাইল মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp body লাশ নিহত মৃত মৃতু শোক হত্যা খুন সড়ক grave dead body buried funeral burial মৃত কবর দাফন জিয়ারত যিয়ারত জানাজা পিটিয়ে হত্যা-Jamalpur মরদেহ
file pic

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৪০৫ জনে।

গত একদিনে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ বছর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৬০ জন, ঢাকা বিভাগে ১৪৯ জন, ময়মনসিংহে ২৯ জন, চট্টগ্রামে ২২ জন, খুলনায় ২৭ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ৬২ জন রোগী ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৬ হাজার ৭১১ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৪৯৫ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৭৭২ জন; আর ১৭২৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ২৩ হাজার ১৪ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৩৯১ জন।

গত একদিনে যে তিনজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং একজন বরিশাল বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সেপ্টেম্বর মাসে দেশে সবচেয়ে বেশি ১৮ হাজার ৯৭ জন রোগী ভর্তি হয়েছেন। ওই মাসেই সবচেয়ে বেশি ৮০ জনের মৃত্যু হয়েছে।

অক্টোবরের প্রথম ১০ দিনে ৯৪৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ৩৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD