রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন




বিজয় দিবসে আরেকটি জয় উপহার দিলো নারী ক্রিকেট দল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪ ৪:৪০ pm
খেলা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb নারী
file pic

বিজয় দিবসের আনন্দ দ্বিগুণ করেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। সোমবার সকালে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টি-টোয়েন্টিতে হারিয়েছে ছেলেদের জাতীয় ক্রিকেট দল। এবার বয়সভিত্তিক ক্রিকেটে জয় এনেছে নারীদের ক্রিকেট দলও। অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে তারা।

মায়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টির বাগড়ায় ১৭ ওভারে নেমে আসে ম্যাচ। তাতে টস হেরে বাংলাদেশ তুলতে পারে ৯ উইকেটে ১২২ রান। সর্বোচ্চ ২৫ বলে ৩ ছক্কায় ৩১ রান করেছেন সাতে ব্যাট করতে নামা সাদিয়া আক্তার।

জবাবে শুরুটা খারাপ ছিল না লঙ্কানদের। ৭ ওভারে ২ উইকেটে ৪৭ রান যোগ করে তারা। সেখান থেকে লাল-সবুজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খেই হারায় লঙ্কানদের ইনিংস। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৯৪ রানে থেমেছে শ্রীলঙ্কা।

অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি উইকেট নিয়েছেন। নিশিতা আক্তার নিয়েছেন দুটি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD