রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন




আতশবাজি ফোটাতে গিয়ে দুই শিশু দগ্ধ, রাজধানীর ২ স্থানে অগ্নিকাণ্ড

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫ ১০:৫০ am
থার্টিফার্স্ট Thirty First Night থার্টি ফার্স্ট নাইট happy new year 1st January Australia Sydney Opera House sydney happy অস্ট্রেলিয়া সিডনি অপেরা হাউস স্বাগত নববর্ষ নতুন বছর নতুন বছরের শুভেচ্ছা মেসেজ বার্তা স্টাটাস বাণী হ্যাপি নিউ ইয়ার আতসবাজি লাইট শো সূর্যাস্ত ১ জানুয়ারি new year happy sky lantern Kǒngmíng lantern Chinese lantern hot air balloon small fire sky lanterns festivities 天灯 天燈 ফিনিন tiāndēng কংমিং লন্ঠন চীনা লণ্ঠন আকাশ লন্ঠন উষ্ণ বায়ু বেলুন অগ্নিকুণ্ডফানুস
file pic

পুরো রাজধানীবাসী নতুন বছর বরণের উৎসবে মেতে উঠেছিল। ইংরেজি নববর্ষ উদযাপনে বছরের শেষ রাতকে স্মরণীয় করতে আনন্দে মাতোয়ারা ছিল শহরের মানুষ।

বিধিনিষেধ থাকলেও শহরের চারদিকে রঙিন আতশবাজি, ফানুস আর উচ্ছ্বাসের আবহ দেখা গিয়েছে।

আতশবাজি ও পটক ফোটাতে গিয়ে দুই শিশু দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নববর্ষ উদযাপন করতে গিয়ে এখন পর্যন্ত দুই শিশু আগুনে পুড়ে বার্ন ইনস্টিটিউটে এসেছে। এদের মধ্যে আট বছরের এক শিশুর ১৫ শতাংশ দগ্ধ। তাকে ভর্তি করা হয়েছে। এই চিকিৎসক জানান, আগুন লেগে আরেক শিশু সামান্য দগ্ধ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।

এদিকে আতশবাজির কারণে আগুনের ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুর, ধানমন্ডি ল্যাবএইডের পেছনে, মিরপুরে ডাস্টবিনের ময়লায় ও ধানমন্ডিতে একটি দোকানে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় এসব আগুন দ্রুতই নিভিয়ে ফেলা হয়। ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাতে সংবাদ আসে মিরপুর ১১ নম্বর এলাকায় একটি ডাস্টবিনের ময়লায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওয়ানা হলে খবর আসে আগুন নিভে যায়। অন্যদিকে রাত ১২টা ৫৩ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর ধানমন্ডি ল্যাবএইডের পেছনে একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD