বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন




বাতিল হলো পিএসসির ৬ সদস্যের নিয়োগ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫ ৫:০৭ pm
Public Administration secretary District Commissioner convention meeting জেলা প্রশাসক ডিসি সম্মেলন Bangladesh Government gov govt বাংলাদেশ সরকার ঢাকা Dhaka সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী সরকারি প্রশাসন সচিবালয় ‎মন্ত্রণালয় প্রশাসন Bangladesh Government gov govt
file pic

সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া ছয় সদস্যের নিয়োগ বাতিল করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

উপসচিব আবুল হায়াত মো. রফিকের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়, সদ্য নিয়োগপ্রাপ্ত বর্ণিত ৬ জনের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগের আদেশ রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বাতিল করা হলো। এই ছয়জন অদ্যাবধি শপথ গ্রহণ করেননি বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

নিয়োগ বাতিল হওয়া ৬ জন হলেন- শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ও বোটানি বিভাগের অধ্যাপক (গ্রেড-১) ড. শাহনাজ সরকার, বাংলাদেশ পুলিশের প্রাক্তন অতিরিক্ত আইজিপি মো. মুনির হোসেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ এফ জগলুল আহমেদ, বিয়াম ফাউন্ডেশনের প্রাক্তন মহাপরিচালক ড. মো. মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব (পশ্চিম ও আইসিটি) শাব্বির আহ্মদ চৌধুরী এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজীর প্রাক্তন পরিচালক অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।

পিএসসির নতুন সদস্য হিসেবে এই ছয়জনকে ২ জানুয়ারি নিয়োগ দিয়েছিল সরকার। তাদের শপথ স্থগিত চেয়ে ৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে চিঠি পাঠিয়েছিল পিএসসি। পিএসসির অনুরোধের পরিপ্রেক্ষিতে নতুন ছয় সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করেন সুপ্রিম কোর্ট।

পিএসসির একটি সূত্র তখন জানিয়েছিল, নতুন নিয়োগ পাওয়া কয়েকজন সদস্যকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার কারণে তাদের শপথ স্থগিত করা হয়। নতুন নিয়োগ পাওয়া কয়েকজন সদস্য বিগত সরকারের ঘনিষ্ঠজন হওয়ায় এই সমালোচনা হচ্ছিল।

এখন এই ছয়জনকে বাদ দিয়ে চেয়ারম্যানসহ পিএসসির সদস্য সংখ্যা দাঁড়াল ৯ জন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD