রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন




দেশে দারিদ্র্য সীমার নিচে ১৯ দশমিক ২ শতাংশ মানুষ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫ ৫:১১ pm
labour International Workers Day আজ মহান মে দিবস ১ মে আন্তর্জাতিক শ্রম দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস May day মে দিবস May-day মে-দিবস May day মে-দিবস মে দিবস May-day poverty famine scarcity food ক্ষুধা আকাল ক্ষিদা ক্ষিদে অন্নকষ্ট দুর্ভিক্ষ খাদ্য ঘাটতি অনাহার মন্দা গরিব দুখী শ্রমিক durbikkho poor গরিব দুর্নীতিগ্রস্ত Bangladesh দারিদ্র্যসীমা অতিদরিদ্র
file pic

দেশের ১৯ দশমিক ২ শতাংশ মানুষই দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। এরমধ্যে শহরে দারিদ্র্যের হার সাড়ে ১৬ শতাংশ হলেও গ্রামে ২০ শতাংশের বেশি দরিদ্রদের বসবাস। বিশ্বব্যাংক, বিশ্ব খাদ্য সংস্থা ও পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

গবেষণা প্রতিবেদন অনুযায়ী, দেশে সবচেয়ে বেশি (৬৩ দশমিক ২ শতাংশ) দরিদ্র মানুষ বসবাস করে মাদারীপুরের ডাসার উপজেলায়। ঢাকা বিভাগের আওতাধীন এই জেলায় দারিদ্র্যের হার ৫৪ দশমিক ৪ শতাংশ। পাশাপাশি সবচেয়ে কম দরিদ্র মানুষ রয়েছে নোয়াখালী জেলায়, দারিদ্র্যের হার ৬ দশমিক ১ শতাংশ।

এদিকে সবচেয়ে বেশি (২৬ দশমিক ৬ শতাংশ) দরিদ্র মানুষের বসবাস বরিশাল বিভাগে। অন্যদিকে সবচেয়ে কম (১৫ দশমিক ২ শতাংশ) দরিদ্রদের বসবাস চট্টগ্রাম বিভাগে। এছাড়া গবেষণায় আগের হিসাবের চেয়ে ঢাকায় দারিদ্র্যের হার ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ১৯ দশমিক ৬ শতাংশ হলেও এই সময়ে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে দারিদ্রের হার কমেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD