বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন




৭ কলেজের স্নাতক ভর্তি পরীক্ষা কীভাবে হবে, জানালো ঢাকা বিশ্ববিদ্যালয়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫ ৬:৫০ am
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় 7 affiliated colleges 7 college সাত ৭ কলেজ ঢাবি ঢাবি ভিসি মোহাম্মদ আখতারুজ্জামান du vc Md. Akhtaruzzaman Dhaka university du ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ডিইউ DU ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয় বাসে মিলবে ওয়াইফাই The DU residential hall may open in March ঢাকা বিশ্ববিদ্যালয়
file pic

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি থেকে সরকারি সাত কলেজ বাতিল হওয়ার পর থেকেই ২০২৪-২৫ সেশনের (স্নাতক) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা কোন প্রক্রিয়ায় হবে, তা নিয়ে নানা জল্পনা ছিল। এবার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। অধিভুক্তি কলেজগুলোর স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা তাদের নিজ কাঠামোয় হবে।

ঢাবির অধিভুক্তি কলেজের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় জানানো হয়েছে এ তথ্য। এছাড়া ঢাবির অধীন চলমান ঢাকার বড় সাতটি কলেজে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার আবেদনগ্রহণ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি)) এক সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে গত ৬ জানুয়ারি সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির আবেদন শুরু হয়। যা আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা ছিল। আর ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী এপ্রিল মাসে।

এদিকে ঢাবি অধিভুক্তি কলেজের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত ও অধিভুক্ত ১৮২টি কলেজ-ইনস্টিটিউটের মধ্যে সাধারণ শিক্ষা ধরণের ঢাকায় অবস্থিত সরকারি সাতটি কলেজের সম্মানজনক পৃথকীকরণের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট বিভিন্ন প্রোগ্রামে ভর্তির আবেদন গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এছাড়াও বলা হয়েছে, কলেজগুলোর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির পরবর্তী নির্দেশনা মোতাবেক তাদের নিজ কাঠামোর (বিশ্ববিদ্যালয় বা অন্যকিছু) ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করা হবে। এই ওয়েবসাইটে আবেদনকৃত শিক্ষার্থীদের তথ্য ও ভর্তি পরীক্ষার জমাকৃত ফি (মোট ৩৩,১০১টি আবেদন) নতুন কাঠামোর ভর্তি পরীক্ষার আয়োজকদের সরবরাহ করা হবে। একইসঙ্গে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে আগ্রহী হয়ে আবেদন করেছেন, কিন্তু নতুন কাঠামোতে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী নয়, তাদের ভর্তি পরীক্ষার ফি ফেরত দেয়ার ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্বশীলতার সঙ্গে টাকা ফেরত দেয়ার বিষয়টি দেখভাল করবে।

তবে, ‘ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি’ এবং ‘গার্হস্থ্য অর্থনীতি’ ধরনের বিশেষায়িত কলেজসমূহের ভর্তি আবেদন গ্রহণ চলমান রয়েছে।

সোমবার অধিভুক্তি থাকা কলেজগুলোকে ঢাবির অধিভুক্তি বাতিলের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আরও জানানো হয়, চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাবির অধীনে এসব কলেজে কোনো শিক্ষার্থী ভর্তি না নেয়ার কথা জানানো হয়। এবার কলেজগুলোয় ভর্তি পরীক্ষা কীভাবে হবে, তা জানানো হলো।

এর আগে ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি করা হয়। কলেজগুলো হচ্ছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। কলেজগুলোর শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুই লাখ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD