রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন




সুপারশপে কেনাকাটায় অতিরিক্ত ভ্যাট দিতে হবে না

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫ ৫:৩৯ pm
market super shop market super shop সুপারশপ হোটেল রেস্তোরাঁ hotel restaren Restaurant food khabar hotel resturant খাবার হোটেল ঠোঙ্গা রেস্তরা খাদ্য Restaurant
file pic

সুপারশপে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের অতিরিক্ত ভ্যাট দিতে হবে না। পণ্যের খুচরা মূল্য হিসেবে যে দাম লেখা থাকবে, তা দিলেই চলবে। এ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সুপারশপের মালিকদের মধ্যে একধরনের সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। শিগগিরই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে এনবিআর।

চলতি বছরের বাজেটের সময় সুপারশপের কেনাকাটার ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট ধার্য করা হয়। এ নিয়ে কিছুদিন ধরে চেইন সুপারশপের মালিকেরা আপত্তি জানিয়ে আসছিলেন। এনবিআরের ভ্যাট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করেন তারা।

জানা গেছে, প্রতিবছর সুপারশপ খাত থেকে দেড়শ কোটি টাকার বেশি ভ্যাট পায় এনবিআর। সুপারশপের মালিকদের দাবি, খুচরা মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকলে এবং সঠিকভাবে যথানিয়মে বেচাকেনা হলে সুপারশপ থেকে ৪ হাজার কোটি টাকার মতো ভ্যাট আদায় করা সম্ভব হবে।

এনবিআরের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সুপারশপের কেনাকাটার ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট থাকায় ভোক্তাদের ওপর বাড়তি ভ্যাটের চাপ পড়ে। তাই সুপারশপের পণ্যের গায়ে লেখা খুচরা মূল্যে পণ্য বিক্রি করতে হবে। যাতে খুচরা মূল্য (এমআরপি) ১৫ শতাংশ ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। তবে এ জন্য সুপারশপের মালিকদের ভ্যাটের চালান দেয় এমন প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য কিনতে হবে। সুপারশপের মালিকেরা নিজেদের মূল্য সংযোজনের অংশের ভ্যাট দেবেন। আগের পর্যায় থেকে ভ্যাট রেয়াত নেবেন। উৎপাদন পর্যায়ে যেসব পণ্যে ভ্যাট নেই, সেগুলোর ক্ষেত্রে সুপারশপের মালিকেরা ভ্যাট দেবেন না।

বিস্কুট-কেকে সাড়ে ৭ শতাংশ ভ্যাট কমাল এনবিআর

হাতে ও মেশিনে তৈরি বিস্কুট ও কেকের ওপর বর্ধিত ভ্যাট কমিয়েছে সরকার। ১৫ শতাংশ ভ্যাট থেকে অর্ধেক কমিয়ে সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করেছে সরকার।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ায় সরকার। এ তালিকায় রয়েছে বেকারিপণ্যে বিস্কুট ও কেকও।

গত জানুয়ারিতে মেশিনে প্রস্তুত করা বিস্কুটে ১০ শতাংশ ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করে সরকার। এছাড়া হাতে তৈরি বিস্কুটের (প্রতিকেজি ২০০ টাকা মূল্যমানের ঊর্ধ্বে) ভ্যাট ১০ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করে সরকার।

একইভাবে কেকের (প্রতিকেজি ৩০০ টাকা মূল্যমানের ঊর্ধ্বে) ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। তবে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ভ্যাট সাড়ে ৭ শতাংশ করা হয়েছে। এছাড়া ইন্টারনেট, ফলের জুস, কলরেটসহ প্রায় শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়ায় সরকার।

তবে ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে ১০ পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক প্রত্যাহার করে সরকার। এরপর প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে ভ্যাট ও শুল্ক কমাতে এনবিআরে একাধিকবার ধর্ণা দেয় বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা)।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD