রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন




বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত, এক নজরে পুরো সূচি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৭:৩৮ pm
FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম
file pic

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ বত্রিশ পর্ব শেষে চূড়ান্ত হয়েছে শেষ ষোলোর লাইনআপ। কলম্বিয়ার জয়, আর্জেন্টিনা ও মিসরের নাটকীয় অগ্রযাত্রার মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছে নকআউটের পরবর্তী ধাপের সূচি। এবার শিরোপার দৌড়ে টিকে থাকা ১৬টি দল মুখোমুখি হবে আরও কঠিন পরীক্ষায়।

প্রথম ম্যাচেই কানাডার সামনে থাকবে মরক্কোর চ্যালেঞ্জ। অন্যদিকে প্যারাগুয়ের প্রতিপক্ষ বর্তমান রানার্সআপ ফ্রান্স। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল লড়বে নরওয়ের বিপক্ষে, আর যৌথ আয়োজক মেক্সিকোর সামনে অপেক্ষা করছে শক্তিশালী ইংল্যান্ড।

বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি পর্তুগাল ও স্পেন মুখোমুখি হবে সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটিতে। স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে আফ্রিকার প্রতিনিধি মিসরের বিপক্ষে, আর শেষ ষোলোর শেষ ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়া।

শেষ ষোলোর সূচি (বাংলাদেশ সময়)

কানাডা বনাম মরক্কো
হিউস্টন স্টেডিয়াম
৪ জুলাই, রাত ১১:০০

প্যারাগুয়ে বনাম ফ্রান্স
ফিলাডেলফিয়া স্টেডিয়াম
৫ জুলাই, রাত ৩:০০

ব্রাজিল বনাম নরওয়ে
নিউইয়র্ক
৬ জুলাই, রাত ২:০০

মেক্সিকো বনাম ইংল্যান্ড
মেক্সিকো সিটি স্টেডিয়াম
৬ জুলাই, সকাল ৬:০০

পর্তুগাল বনাম স্পেন
ডালাস স্টেডিয়াম
৭ জুলাই, রাত ১:০০

যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম
সিয়াটল স্টেডিয়াম
৭ জুলাই, সকাল ৬:০০

আর্জেন্টিনা বনাম মিসর
আটলান্টা স্টেডিয়াম
৭ জুলাই, রাত ১০:০০

সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া
বিসি প্লেস, ভ্যাঙ্কুভার
৮ জুলাই, রাত ২:০০

বিশ্বকাপের নকআউট পর্বে এখন থেকে প্রতিটি ম্যাচই ‘বাঁচা-মরার’ লড়াই। একবার হারলেই বিদায়, আর জিতলেই কোয়ার্টার ফাইনালের টিকিট। ফলে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে টানা কয়েকটি হাইভোল্টেজ লড়াই।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD