সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন




বাংলাদেশ হেলথ ওয়াচের প্রতিবেদন

প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে স্বাস্থ্য খাতের দুর্নীতি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৯:৪২ am
চাঁদাবাজি ঋণ চুরি Anti Corruption Commission acc দুর্নীতি দমন কমিশন দুদক Dudok টাকা পাচার Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা taka taka money laundering illegal process money generated criminal drug trafficking terrorist funding illegally concealing illicit drug trafficking corruption embezzlement gambling converting legitimate source crime jurisdictions আমদানি ওভার ইনভয়েসিং রপ্তানি আন্ডার-ইনভয়েসিং আমদানি-রপ্তানি অবৈধ জাল অর্থ পাচার জিএফআই মানি লন্ডারিং আর্থিক খাত গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ হুন্ডি অর্থ পাচার taka
file pic

দেশের স্বাস্থ্য খাতে দুর্নীতি এখন আর বিচ্ছিন্ন কোনো অনিয়ম নয়। এটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। রোগীকে সেবা পেতে দালালের দ্বারস্থ হতে হচ্ছে। শয্যা পেতে দিতে হচ্ছে বাড়তি টাকা। ছাড়পত্র পেতেও গুনতে হচ্ছে অনানুষ্ঠানিক ফি। চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চলছে কমিশন বাণিজ্য। নিয়োগ, বদলি এবং পদোন্নতিতেও রয়েছে রাজনৈতিক প্রভাব। সরকারি হাসপাতালের চিকিৎসকদের অনুপস্থিতি এবং কেনাকাটায় অনিয়ম পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) দ্বিবার্ষিক প্রতিবেদন ২০২৫-২০২৬-এ উঠে এসেছে স্বাস্থ্য খাতের এমন উদ্বেগজনক চিত্র। রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বিএইচডব্লিউ’র আহ্বায়ক ড. আহমেদ মুশতাক রাজা চৌধুরী ও আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. শামস এল আরিফিনের নেতৃত্বে ১৭ জন গবেষক প্রতিবেদনটি তৈরি করেন। এতে সহায়তা করেছে সুইডেন দূতাবাস ও সিডা।

রোগীর সেবা পেতেও বাড়তি টাকা : সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে নানা ধরনের অনানুষ্ঠানিক লেনদেনের শিকার হচ্ছেন রোগীরা। দালালের দৌরাত্ম্য রয়েছে। শয্যা পেতে টাকা দিতে হচ্ছে। ছাড়পত্র পেতেও বাড়তি অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে রোগীকে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি ক্লিনিকে পাঠানো হচ্ছে বলে গবেষণায় উঠে আসে।

পরীক্ষার ফির ২০-৫০ শতাংশ কমিশন : স্বাস্থ্য খাতের আরেকটি বড় সমস্যা কমিশন ও কিকব্যাক বাণিজ্য। প্রতিবেদনে বলা হয়েছে, ডায়াগনস্টিক সেন্টারগুলো রোগী পাঠানোর বিনিময়ে চিকিৎসকদের পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন দিয়ে থাকে বলে জানা গেছে। শুধু বড় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকার কমিশন লেনদেন হয়। তবে এই হিসাব স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।

চিকিৎসায় অবহেলার বিচারেও দীর্ঘসূত্রতা : ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে পর্যন্ত বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ১৭২টি অবহেলার অভিযোগ পেয়েছে। এর মধ্যে ৭৯টি অভিযোগ এখনো অনিষ্পন্ন। মাত্র ২৯টি ঘটনায় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ চিত্র অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।

নিয়োগ-বদলিতে রাজনৈতিক প্রভাব : স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১ লাখ ৮০ হাজারের বেশি জনবলের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের অভিযোগ রয়েছে। এসব কাজে কাগজভিত্তিক নথির ওপর অতিরিক্ত নির্ভরশীলতাও অনিয়মের সুযোগ তৈরি করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২১ সালে ২ হাজার ৮৩৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিল করা হয়েছিল। এতে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত : সরকারি স্বাস্থ্যসেবার অন্যতম বড় সংকট চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি। একটি গবেষণায় আকস্মিক পরিদর্শনের সময় প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। পরবর্তী গবেষণায় কিছু প্রত্যন্ত স্বাস্থ্যকেন্দ্রে অনুপস্থিতির হার ৭০ শতাংশের বেশি পাওয়া গেছে। বেতন তুললেও কর্মস্থলে উপস্থিত না থাকা ভূতুড়ে চিকিৎসকদের বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ক্রয় ও সরবরাহে শত শত কোটি টাকার অনিয়ম : স্বাস্থ্য খাতের কেনাকাটা ও সরবরাহ ব্যবস্থায়ও গুরুতর অনিয়মের চিত্র তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) ৪৫৯ কোটি টাকার ক্ষতি হয়েছে। কিছু সামগ্রী ন্যায্য মূল্যের ১৮ গুণ পর্যন্ত বেশি দামে কেনা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া ২৮৩ কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি অব্যবহৃত পড়ে থাকার তথ্যও তুলে ধরা হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থায় স্বার্থের সংঘাত : প্রতিবেদনে নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা ও প্রতিনিধিত্বের সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বিএমডিসির প্রায় ৯০ জন সদস্যের মধ্যে ৭০ জনের মতো সরকারের সঙ্গে যুক্ত। কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলও সরকারই শুনে থাকে।

দুর্নীতি বন্ধে প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি : ড. শামস এল আরিফিন বলেন, স্বাস্থ্য খাতের দুর্নীতি শুধু ব্যক্তিগত অসদাচরণের ফল নয়। এটি মূলত দুর্বল সুশাসনের লক্ষণ। জবাবদিহির তুলনায় বিবেচনাধীন ক্ষমতা বেশি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় ভারসাম্য আনতে হবে। নিয়ন্ত্রণ ব্যবস্থা ও স্বচ্ছতাও নিশ্চিত করতে হবে। সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। এ ক্ষেত্রে শক্তিশালী প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ। কারণ প্রতিষ্ঠানগুলো শুধু সেবা দেয় না। নাগরিক ও রাষ্ট্রের মধ্যকার সামাজিক চুক্তিও শক্তিশালী করে। জনস্বাস্থ্যবিদ ড. হালিদা হানুম আখতার বলেন, দুর্নীতি যখন হাসপাতালে প্রবেশ করে, তখন তা শুধু প্রতিষ্ঠানের হিসাবের খাতায় সীমাবদ্ধ থাকে না। এর প্রভাব পড়ে রোগীর জীবনে। পরিবারের কষ্ট বাড়ে। ক্ষতিগ্রস্ত হয় পুরো স্বাস্থ্যব্যবস্থার ভবিষ্যৎ।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD