রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন




বাড়িতে হামলা-অগ্নিসংযোগে জড়িতদের নাম প্রকাশ করলেন ডাকসু নেতা মুসাদ্দিক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৫:১৫ pm
অগ্নিকাণ্ড Gulistan Blast হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় masjid মসজিদ বিস্ফোরণ মসজিদে বিস্ফোরণে গুলিস্তান fire সীতাকুণ্ড বিস্ফোরণ Oxygen plant explosion অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণ বিস্ফোরণ Gulistan Blast rmg আগুন Wildfire দাবানল wildfire forest fire bushfire wildland fire rural fire unplanned uncontrolled unpredictable fire combustible vegetation দাবানল বনভূমি গ্রামীণ বনাঞ্চল অনিয়ন্ত্রিত আগুন পাহাড়িয়া অঞ্চল উষ্ণ তাপক-শিখা পোড়াতে বন। উঁচু গাছ ক্যানপি আগুন Textiles Textile garment factory garments industry rmg bgmea worker germent পোশাক কারখানা রপ্তানি শিল্প শ্রমিক আরএমজি সেক্টর বিজিএমইএ poshak shilpo পোশাক খাত green factory wb সবুজ কারখানা গ্রিন ফ্যাক্টরি rmg থানচি
file pic

গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের নাম ও পরিচয় প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ অভিযোগ করেন, বিগত কয়েক সপ্তাহ ধরে আওয়ামী লীগের পক্ষ থেকে অনলাইনে তার বাড়ির ঠিকানা প্রকাশ করে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গত ১৮ নভেম্বর ফজরের সময় রাতের অন্ধকারে তার বাড়ি মনে করে পাশের একটি বাড়িতে (তার ফুফুর বাড়ি) অগ্নিসংযোগ করা হয় এবং পরদিন ১৯ নভেম্বর দুপুরে শত শত নেতাকর্মী এসে তার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে তাদের বাড়ির তিন থেকে চারটি ঘরসহ গ্রামের আরও বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় বলে তিনি জানান।

হামলার নির্দেশদাতা ও নেতৃত্বদানকারীদের নাম প্রকাশ করে ডাকসুর এই নেতা দাবি করেন, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান এবং বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তানিয়া হক শোভার নির্দেশনায় এই হামলা সংঘটিত হয়েছে।

এ ছাড়া হামলায় সরাসরি নেতৃত্ব দেওয়ার অভিযোগে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির খন্দকার, মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান মোল্লা এবং ঘুনসি গ্রামের সাবেক ইউপি সদস্য কামরুল শেখের নাম উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি হামলায় জড়িত আরো ১৩ জনের নাম-পরিচয় প্রকাশ করেন। তারা হলেন—ধোপাদি গ্রামের রানা মীর, রওনক মীর, তামিম মীর, রোহান মীর, রোমান শেখ, নাছিম মীর ও রায়হান মীর; ঘুনসি গ্রামের রিফাত তালুকদার, শহিদ তালুকদার, অন্তর মোল্লা, সাহিদুল মল্লিক ও মহাসিন শেখ এবং আইকদিয়া গ্রামের মিজানুর রহমান। এ ছাড়া আরো তিন থেকে চার শতাধিক ব্যক্তি এই হামলায় অংশ নিয়েছিল বলে তিনি দাবি করেন।

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের ফলেই গোপালগঞ্জসহ সারা দেশে জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের বাড়িঘর লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন মুসাদ্দিক। এ ঘটনায় সরকার এখনো কেন ভারতীয় হাইকমিশনকে তলব করে জবাবদিহি চায়নি, সে প্রশ্নও তোলেন তিনি।

এখনো মামলা না করার কারণ ব্যাখ্যা করে মুসাদ্দিক বলেন, স্থানীয় উপজেলা থানা পুড়িয়ে দেওয়ায় সেখানে পুলিশের কোনো কার্যক্রম নেই। এলাকায় পর্যাপ্ত পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে তিনি বলেন, যেদিন এই সরকার জনগণের পক্ষে ও অপরাধীদের দমনে বলিষ্ঠ কোনো ভূমিকা দেখাতে পারবে, সেদিনই সরকারের কাছে আইনি বিচার চাইব।

বক্তব্যের শেষে তিনি শান্তিপ্রিয় গোপালগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের প্রতিরোধ করার আহ্বান জানান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD