Warning: Creating default object from empty value in /home/outlookbangla/public_html/wp-content/themes/LatestNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
বিশ্ববাজারে কমল তেলের দাম বিশ্ববাজারে কমল তেলের দাম – OutLook Bangla
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন




বিশ্ববাজারে কমল তেলের দাম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৯:৪৪ am
Fuel oil Steam locomotive fuel ফার্নেস অয়েল Filing stations Filing station ফিলিং স্টেশন Petrol Octane Pump Price পেট্রোল অকটেন পাম্প Fuel energy জ্বালানি তেল Fuel Oil pump তেল ফিলিং স্টেশন
file pic

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাত অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কতটা ভূমিকা রাখতে পারবে, তা নিয়ে উদ্বেগের প্রভাব পড়েছে বিশ্ববাজারে। এর জেরে শেয়ারবাজারে দরপতনের পাশাপাশি কমেছে জ্বালানি তেলের দাম। সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। এ নিয়ে টানা তিন সপ্তাহ ধরে দরপতনের ধারায় রয়েছে জ্বালানি পণ্যটি।

সোমবার এশিয়ার শেয়ারবাজারগুলোও নিম্নমুখী ছিল। প্রযুক্তিনির্ভর দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে দরপতন হয়েছে ৪ শতাংশ। একই চিত্র দেখা গেছে চীন, হংকং ও অস্ট্রেলিয়ার বাজারেও। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও বড় ধরনের দরপতন হয়। বিশেষ করে প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর শেয়ারের সূচক নাসডাক এক সপ্তাহে ১০ শতাংশ কমেছে।

সোমবার বাংলাদেশ সময় রাত ২টা ১৬ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ কমে ৯২ ডলার ২৯ সেন্টে দাঁড়ায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১৫ সেন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ২৬ সেন্টে নেমে আসে।

এর আগের সপ্তাহেও তেলের বাজারে বড় দরপতন হয়েছিল। ওই সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমে যায়।

তবে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলে হামলার ঘটনায় তেলের বাজারে বড় ধরনের পতন ঠেকেছে। যুদ্ধের উত্তেজনা অব্যাহত থাকায় সরবরাহ নিয়ে উদ্বেগও কাটছে না।

তথ্যসূত্র: রয়টার্স




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD