Warning: Creating default object from empty value in /home/outlookbangla/public_html/wp-content/themes/LatestNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
সাকা চৌধুরীকে নিয়ে ছোট ভাইয়ের হৃদয়ছোঁয়া পোস্ট সাকা চৌধুরীকে নিয়ে ছোট ভাইয়ের হৃদয়ছোঁয়া পোস্ট – OutLook Bangla
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন




সাকা চৌধুরীকে নিয়ে ছোট ভাইয়ের হৃদয়ছোঁয়া পোস্ট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৯:৫৮ am

বিএনপির প্রভাবশালী নেতা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীকে (সাকা চৌধুরী) নিয়ে সোশ্যাল মিডিয়া একটি আবেঘন পোস্ট দিয়েছেন তার ছোট ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকেউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি ভাই হারানোর বেদনার কথা তুলে ধরেছেন।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘বড় ভাইয়ের (সাকা চৌধুরী) কথা মনে পড়লে আজও বুকের ভেতরটা কেমন ভারী হয়ে আসে। তার সঙ্গে হওয়া অন্যায়, তাকে হারানোর কষ্ট—কিছুই আজও ভুলতে পারিনি। মাঝে মাঝে মনে হয়, যদি সময়টা একটু অন্যরকম হতো, যদি আমরা তার জন্য আরও কিছু করতে পারতাম! কিন্তু সেই সময়ের অসহায়ত্ব আর না-পারার কষ্ট আজও আমাদের তাড়া করে বেড়ায়। কিছু কষ্ট কাউকে বোঝানো যায় না, শুধু নীরবে বয়ে বেড়াতে হয়’।

সাকা চৌধুরীর স্মৃতিচারণ করে চট্টগ্রাম-৬ আসনের এই এমপি আরও বলেন, ‘ভাইজান, আপনি আমাদের মাঝে নেই, কিন্তু আপনার স্মৃতি প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গে আছে। আপনাকে মনে পড়লে আজও চোখের সামনে কত স্মৃতি ভেসে ওঠে, কত কথা মনে পড়ে। আপনার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়, আপনার প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা কখনো কমার নয়।

‘আজ আপনার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে আপনাকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ আমার বড় ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন’, যোগ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির এই ভাইস চেয়ারম্যান।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD