বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন




বুয়েটের একটি প্রকল্পে চাকরির সুযোগ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ২:৪৭ pm
Bangladesh University of Engineering and Technology BUET বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট
file pic

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত শীর্ষক একটি প্রকল্পে জরুরী ভিত্তিতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দুইটি পদে মোট চার জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ২
মেয়াদকাল: ১০ মাস
সর্বসাকুল্যে বেতন: ২০,০০০ টাকা
যোগ্যতা: স্নাতক বা সমমান পাসসহ কম্পিউটার কম্পোজে কমপক্ষে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩৫ শব্দের গতি থাকতে হবে।

পদের নাম: অফিস অ্যাসিসট্যান্ট
পদসংখ্যা: ২
সর্বসাকুল্যে বেতন: ১২,০০০ টাকা
যোগ্যতা: এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, অভিজ্ঞতা, জন্ম তারিখ ও মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখ পূর্বক আবেদনপত্র, এনআইডি’র কপি/ জন্ম নিবন্ধন সনদসহ সকল প্রকার সনদপত্রের সত্যায়িত কপি ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবিসহ কম্পিউটারে মুদ্রিত আবেদনপত্র ডাকযোগে পৌছাঁতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক, IQAC, পরীক্ষা নিয়ন্ত্রক ভবন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা: ১০০০।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৩ নভেম্বর




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD