শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন




টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ১০:৩৬ am
বিদ্যুৎ loadshedding energy crisis electricity power grid বিদ্যুত বিভ্রাট লোডশেডিং মেগাওয়াট power বিদ্যুৎ বিদ্যুত বিভ্রাট লোডশেডিং মেগাওয়াট বিদ্যুৎ বিদ্যুৎ loadshedding energy crisis electricity power grid বিদ্যুত বিভ্রাট লোডশেডিং মেগাওয়াট
file pic

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার টানা ৮ ঘণ্টা ভোলা জেলার বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণ ও সঞ্চালন লাইনের পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ গাছপালার শাখা-প্রশাখা কর্তনের (রাইট-অব-ওয়ের কাজ) জন্য শুক্রবার বোরহানউদ্দিন গ্রিডের ভোলা সদর, চরফ্যাশন-২ এবং তজুমুদ্দিন ৩৩ কেভি ফিডারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। ফলে এই সময় ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির পরানগঞ্জ জোনাল অফিস, সদর দপ্তর এবং তজুমুদ্দিন সাব-জোনাল অফিসের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD