বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন




অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্প দ্রুত শেষ করার সুপারিশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩ ৭:৪৯ pm
Jatiyo Muktijoddha Council Jamuka Bangladesh Freedom Fighters Parliament মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তি-সংগ্রাম মুক্তি সংগ্রাম জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা
file pic

অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে প্রকল্পটির নির্মাণকাজের মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সুপারিশ করা হয়। পাশাপাশি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আলবদর, আলশামস, মুজাহিদ বাহিনী, পিস কমিটি ও পাকিস্তান সরকারের উপ-নির্বাচনের মাধ্যমে নির্বাচিত, মনোনীত এমএনএ ও এমপিদের প্রাপ্ত তালিকা প্রণয়নের কাজ দ্রুত সম্পন্ন করতে ১০ নম্বর সংসদীয় সাব-কমিটিকে দিক-নির্দেশনা দেয়া হয়।

সংসদ ভবনে রবিবার অনুষ্ঠিত ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শাজাহান খান। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এবং এ বি তাজুল ইসলাম বৈঠকে অংশ নেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে গুলিস্তান শপিং কমপ্লেক্সের ঊর্ধ্বমুখী সংস্কার কাজের অগ্রগতির ক্ষেত্রে সৃষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে পরবর্তী সভায় উপস্থাপনের সুপারিশ করা হয়। বাংলাদেশে মুক্তিযোদ্ধা সংসদের কাকরাইল ও মগবাজারস্থ নিজস্ব জমিতে স্থাপনা নির্মাণ সংক্রান্ত (এক্সপ্রেস অফ ইন্টারেস্ট) কাজের অগ্রগতি

পর্যালোচনা করা হয়। এছাড়া চট্টগ্রামের আলমাস সিনেমা হলের উন্নয়নে বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানোর জন্য সুপারিশ করে কমিটি। বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD