বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন




যুক্তরাষ্ট্রে নির্বিচারে গুলি

কী ঘটেছিল ক্যালিফোর্নিয়ার মন্টেরি পার্কে?

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩ ৯:০৮ pm
TRAFFIC ট্রাফিক accidents highway hig hway road crash uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident accident road crash usa police Dhaka Metropolitan Polic dmp ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রোড accident rash road যানজট রাস্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি dhaka তল্লাশিচৌকি ঢাকা বিএনপির গাবতলী ঢাকামুখী বাস যানবাহন তল্লাশি পুলিশ ঢাকা প্রবেশমুখ police
file pic

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মন্টেরি পার্ক শহরে বন্দুক হামলায় ১০ জন নিহতের ঘটনায় এখনও হামলাকারীকে আটক করতে পারেনি পুলিশ। শনিবারের ঘটনায় সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, অস্ত্রধারী হামলার পরপরই পালিয়ে যায়, তাকে ধরতে অভিযান চলছে।

চীনা চন্দ্র নববর্ষ উপলক্ষে দুই দিনের উৎসব চলছিল মন্টেরি পার্ক শহরে। উৎসবে অংশ নেন হাজার হাজার মানুষ । স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) রাত ১০টা ২০ মিনিটের দিকে লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় আট মাইল পূর্বে মন্টেরি পার্কে এক বন্দুকধারী অতর্কিত গুলি চালালে পরিস্থিতি মুহূর্তেই বদলে যায়।

পুলিশ জানায়, ক্যালিফোর্নিয়ার মন্টেরি পার্কের একটি বলরুম ড্যান্স স্টুডিওতে হামলাকারীর গুলিতে ১০ জন নিহত হন, আহত হন আরও অন্তত ১০ জন। এদের কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

সিএনএনের প্রতিবেদক প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানান, ‘প্রত্যক্ষদর্শীরা আমাকে জানিয়েছেন এটি একটি জনপ্রিয় ড্যান্স ক্লাব ছিল। চীনা চন্দ্র নববর্ষের উদযাপন যখন চলছিল, তখন এই গুলির শব্দ পাওয়া যায়।’

লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ বিভাগ জানায়, তারা একজন পুরুষ সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করেছেন। কিন্তু আটক করা সম্ভব হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে ঘটনাস্থলে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সদস্যরা পৌঁছেছেন।

এমন পরিস্থিতিতে মন্টেরি পার্কের রবিবারের লুনার উৎসবের আয়োজন বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেখানকার পুলিশ প্রধান স্কট ওয়েইস সংবাদ সম্মেলনে জানান, ‘অনুষ্ঠান রবিবার পর্যন্ত বাড়ানোর কথা ছিল, কিন্তু তা এখন বাতিল করা হয়েছে।’

এক প্রত্যক্ষদর্শী লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেন, ‘তিন জন লোক তার রেস্তোরাঁয় দৌড়ে আসে এবং দরজা বন্ধ করতে বলেন। কারণ, ওই এলাকায় মেশিনগানসহ একজন লোককে দেখা গেছে।’

মন্টেরি পার্কে আনুমানিক ৬০ হাজার মানুষের বসবাস। যার ৬৫ শতাংশই এশিয়ান বংশোদ্ভূত আমেরিকান ও ২৭ শতাংশ হিস্পানিক। উল্লেখ্য, গত বছরের মে মাসে টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিচারে গুলি চালিয়ে ১৯ শিক্ষার্থীসহ ২১ জনকে হত্যা করা হয়। ওই ঘটনার পর দেশটিতে অস্ত্র ব্যবহারের আইন আরও কঠোর করার দাবি ওঠে বিভিন্ন মহলে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD