শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন




ফরেন রিজার্ভ যুক্তরাষ্ট্র থেকে সরাতে হাইকোর্টে রিট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ ১০:১০ am
money laundering illegal process money generated criminal drug trafficking terrorist funding illegally concealing illicit drug trafficking corruption embezzlement gambling converting legitimate source crime jurisdictions আমদানি ওভার ইনভয়েসিং রপ্তানি আন্ডার-ইনভয়েসিং আমদানি-রপ্তানি অবৈধ জাল অর্থ পাচার জিএফআই মানি লন্ডারিং আর্থিক খাত গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ হুন্ডি অর্থ পাচার Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা
file pic

বাংলাদেশের ফরেন রিজার্ভ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নিরাপদ দেশগুলোয় স্থানান্তরের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান রিটটি দায়ের করেন। রিট দায়েরের বিষয়টি বুধবার নিশ্চিত করেন তিনি। রিটে অর্থ মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব,

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। অ্যাডভোকেট মাহমুদুল হাসান বলেন, ‘দেশের জনগণকে নিকট-ভবিষ্যতে ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষার জন্য রিট আবেদনটি করেছি।’

রিট আবেদনে বলা হয়, সোভিয়েত ইউনিয়নের পতনের পর যুক্তরাষ্ট্র পৃথিবীর এখন একমাত্র পরাশক্তি। পৃথিবীর যে কোনো দেশের অর্থনীতি ও অবকাঠামো ধ্বংস করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে। যুক্তরাষ্ট্র কোনো দেশকে নিয়ন্ত্রণ করতে চাইলে সামরিক শক্তি বা নিষেধাজ্ঞা উভয়ই প্রয়োগ করে।

যুক্তরাষ্ট্র সামরিক শক্তি ব্যবহার করে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ভিয়েতনামসহ বহু দেশকে ধ্বংস করে দিয়েছে এবং কোটি কোটি মানুষকে হত্যা করেছে।

এছাড়া নিষেধাজ্ঞা দিয়ে ইরান, রাশিয়া, কিউবা, উত্তর কোরিয়া, ইরাক, সুদান, ভেনিজুয়েলাসহ বহু দেশের অর্থনীতি পর্যুদস্ত করেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে বাংলাদেশ নিয়ে নানামুখী আন্তর্জাতিক ষড়যন্ত্র বিস্তার লাভ করেছে। যুক্তরাষ্ট্রের টার্গেটে পরিণত হয়েছে বাংলাদেশ। দেশটি র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। কিছু বিতর্কিত কর্মকাণ্ড থাকলেও আইনের শাসন রক্ষা, মাদক ও মানবপাচার বন্ধে র‌্যাবের অবদান অপরিসীম।

অপরদিকে ২৪ মে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি ঘোষণা করেছে যা নিষেধাজ্ঞার চেয়ে মারাত্মক। ওই ভিসানীতির মাধ্যমে রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও বিচারকদের টার্গেট করা হয়েছে।

রিট আবেদনে আরও বলা হয়, বৈশ্বিক ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশ দুঃখজনকভাবে যুক্তরাষ্ট্রের টার্গেটে পরিণত হয়েছে। কোনো দেশ যুক্তরাষ্ট্রের টার্গেটে পরিণত হলে তাদের ফরেন রিজার্ভ জব্দ করা পুরোনো রীতি। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বহু দেশের ফরেন রিজার্ভ জব্দ করেছে এবং তাদের অর্থনীতি পর্যুদস্ত করেছে। বর্তমান পরিস্থিতিতে এই সম্ভাবনা দেখা দিয়েছে যে, অদূর ভবিষ্যতে যে কোনো অজুহাতে বাংলাদেশের ফরেন রিজার্ভ যুক্তরাষ্ট্র জব্দ করতে পারে। বাংলাদেশের অধিকাংশ ফরেন রিজার্ভ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা আছে।

তাই ওই রিজার্ভ যদি যুক্তরাষ্ট্র যে কোনো অজুহাতে জব্দ করে তাহলে দেশের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ প্রয়োজনীয় খাদ্যদ্রব্য আমদানি করতে পারবে না। এতে দেশের জনগণের জীবন ঝুঁকিতে পড়বে। বহু লোক খাদ্যের অভাবে মারা যাবে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে যেসব দেশের ফরেন রিজার্ভ জব্দ করেছে সেসব দেশের জনগণকে অবর্ণনীয় কষ্ট করতে হয়েছে।

রিটে বলা হয়, বাংলাদেশের অধিকাংশ ফরেন রিজার্ভ মার্কিন যুক্তরাষ্ট্রে রাখার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। জনগণের স্বার্থে অবশ্যই ন্যূনতম যতটুকু রিজার্ভ নিয়মিত ট্র্যানজেকশনের জন্য প্রয়োজন ততটুকু রিজার্ভ যুক্তরাষ্ট্রে রেখে বাদবাকি রিজার্ভ বাংলাদেশের জন্য নিরাপদ দেশ যেমন-চীন, ভারত, রাশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকার মতো দেশে স্থানান্তর করতে হবে।

এছাড়া রিজার্ভের উল্লেখযোগ্য অংশ স্বর্ণ, হীরা ও অন্যান্য মূল্যবান ধাতুতে রূপান্তর করতে হবে। জনগণের স্বার্থে অবশ্যই বাংলাদেশ ব্যাংককে রিজার্ভ সুরক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD