মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন




বৃহস্পতিবার গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২ আগস্ট, ২০২৩ ৪:৪৭ pm
LNG এলএনজি liquid Liquefied natural gaslng terminal bangladesh Ship Laffan জ্বালানি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি স্পট মার্কেট খোলাবাজার আমদানি টার্মিনাল পায়রা Gas Field গ্যাস কূপ তেল গ্যাস অনুসন্ধান gas
file pic

গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (৩ আগস্ট) ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানায়।

এতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামীকাল (৩ আগস্ট) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ৬ ঘণ্টা শ্যামলী, আদাবর, পিসি কালচার, মোহাম্মদীয়া হাউজিং, জাপান গার্ডেন সিটি, ধানমন্ডি সাত মসজিদ রোডের পশ্চিম পার্শ্ব, হাজারীবাগ, রায়েরবাজার এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া, এই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD