বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন




কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ১০:২০ am
অগ্নিকাণ্ড আগুন ঢাকা নিউ সুপার মার্কেট নিউ মার্কেট আগুন বঙ্গবাজার বঙ্গবাজার আগুন Bangabazar market AGOON Gulistan Blast হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় masjid মসজিদ বিস্ফোরণ মসজিদে বিস্ফোরণে গুলিস্তান fire সীতাকুণ্ড বিস্ফোরণ Oxygen plant explosion অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণ বিস্ফোরণ Gulistan Blast rmg আগুন Wildfire দাবানল wildfire forest fire bushfire wildland fire rural fire unplanned uncontrolled unpredictable fire combustible vegetation দাবানল বনভূমি গ্রামীণ বনাঞ্চল অনিয়ন্ত্রিত আগুন পাহাড়িয়া অঞ্চল উষ্ণ তাপক-শিখা পোড়াতে বন। উঁচু গাছ ক্যানপি আগুন Textiles Textile garment factory garments industry rmg bgmea worker germent পোশাক কারখানা রপ্তানি শিল্প শ্রমিক আরএমজি সেক্টর বিজিএমইএ poshak shilpo পোশাক খাত green factory wb সবুজ কারখানা গ্রিন ফ্যাক্টরি rmg agun-আগুন
file pic

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহাজান শিকদার।

তিনি জানান, ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় র‌্যাব, পুলিশ, বিজিবি ও সশস্ত্র বাহিনীর সদস্যরা।

এর আগে বুধবার দিবাগত রাত পৌনে ৩টার ৪৩ মিনিটে দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকলে একে একে আরও ১০টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়।

ব্যবসায়ীরা জানিয়েছেন, মার্কেটটিতে পাঁচশর বেশি দোকান আছে। সেখানে ব্যবসা করেন কয়েক হাজার ব্যবসায়ী। কাঁচাবাজার ছাড়াও মার্কেটটিতে রয়েছে জুয়েলারি, প্লাস্টিক, কসমেটিকস ও জুতার দোকান। মার্কেটের ভেতরে থাকা এসির বিস্ফোরণে আগুন আরও দ্রুত ছড়ায় বলেও জানিয়েছেন কেউ কেউ।

এদিকে, ফায়ার সার্ভিস জানিয়েছে, মার্কেটে শাড়ি-কাপড়সহ বিভিন্ন দাহ্য পণ্যের দোকান থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। টিনশেড মার্কেট হওয়ায় ভেতরে ধোয়া আবদ্ধ হয়ে আছে। তাই সহসাই ভেতরে প্রবেশের সুযোগ কম। এ কারণে আগুন নিয়ন্ত্রণ প্রক্রিয়া ফায়ার সার্ভিসের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছিল।

সংস্থাটি আরও জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এখন পর্যন্ত কারও হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

 




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD