সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন




ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ৯:৩৮ pm
মোংলা-খুলনা রেলপথ রেললাইন রেল লাইন rail railways রেলমন্ত্রী train Rail Railway Setu Bridge রেলওয়ে সেতু রেল ট্রেন train duel platform railway রেলপথ
file pic

আগামী ১০ অক্টোবর পদ্মা সেতু দিয়ে ঢাকা-ভাঙ্গা ট্রেন চলাচলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেডিয়াম মাঠে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে এক প্রস্তুতি সভায় এ তথ্য জানিয়েছেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এরপর বিকাল ৫টায় ভাঙ্গা স্টেডিয়াম পরিদর্শনে আসেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় জেলা প্রশাসক জানান, ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর রেল প্রকল্প উদ্বোধনের পরে মুন্সীগঞ্জে একটি সুধী সমাবেশে যোগ দেবেন। পরে ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা জংশনে কিছুক্ষণ অবস্থান নেবেন। এরপর ফরিদপুরের ভাঙ্গা স্টেডিয়ামে একটি জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় তার সফরসঙ্গী হিসেবে মন্ত্রিপরিষদের সদস্যসহ বিভিন্ন দফতরের প্রধানরা থাকবেন বলে জানা গেছে। এ জনসভায় প্রায় ৫ লাখ মানুষের জনসমাগম হওয়ার আশা করা হচ্ছে।

এ সময় পুলিশ সুপার মো. শাহজাহান জানান, ফরিদপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সমাবেশ স্থলকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে। এ ছাড়াও সমাবেশস্থলে আগত জেলা-উপজেলার সব মানুষের নিরাপত্তার বিষয়েও কাজ করছে জেলা পুলিশ।

প্রস্তুতি সভায় পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লাসহ জেলা ও উপজেলার সব দফতরের প্রধানরা এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD