রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন




বিআইসিএম এ পিজিডিসিএম এর ২৪তম ব্যাচের ফ্রেশার্স রিসিপশন অনুষ্ঠিত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ৮:৩০ pm
Bangladesh Institute of Capital Market bicm বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট বিআইসিএম
file pic

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) কর্তৃক পরিচালিত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ক্যাপিটাল মার্কেট (পিজিডিসিএম) এর ২৪তম ব্যাচের শিক্ষার্থীদের ফ্রেশার্স রিসিপশন গত রোববার ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিআইসিএম এর নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিজিডিসিএম প্রোগ্রামের সমন্বয়কারী ও ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক জনাব কাশফীয়া শারমিন, ডেপুটি রেজিস্ট্রার জনাব আসিফ ইমরান, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরে কর্মরত হাফেজ ফরিদুল ইসলাম ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব শ্রাবনীকা চাকমা। তাঁরা পিজিডিসিএম প্রোগ্রামের বিভিন্ন দিক সম্পর্কে এবং প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করার ব্যাপারে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

বিআইসিএম কর্তৃক পরিচালিত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ক্যাপিটাল মার্কেট (পিজিডিসিএম) প্রোগ্রামটি পুঁজিবাজারের ওপর ২৪ ক্রেডিট বিশিষ্ট একটি প্রোগ্রাম। প্রোগ্রামটি ৯ মাসে, দুই সেমিস্টারে বিভক্ত। বিআইসিএম পুঁজিবাজার সংশ্লিষ্ট বিশেষায়িত পিজিডি প্রোগ্রাম পরিচালনা করে থাকে, যা পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন এবং পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে এবং পুজিবাজারে ক্যারিয়ার গড়ার জন্য বিশেষভাবে স্বীকৃত।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD