রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন




যত বড় নেতা হোক ওয়ারেন্ট থাকলেই গ্রেপ্তার: ডিবি হারুন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ৫:২৩ pm
ডিবিপ্রধান Harun Or Rashid Harun-or-Rashid police officer chief CEO Detective Branch DB Dhaka Metropolitan Police DMP DB cheif ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গোয়েন্দা শাখা ডিবি প্রধান হারুন অর রশিদ Detective Branch DB Metropolitan Police গোয়েন্দা শাখা ডিবি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি db Detective Branch DB Metropolitan Police গোয়েন্দা শাখা ডিবি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি Dhaka Metropolitan Police dmp ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রোড accident rash road যানজট রাস্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি dhaka তল্লাশিচৌকি ঢাকা বিএনপির গাবতলী ঢাকামুখী বাস যানবাহন তল্লাশি পুলিশ ঢাকা প্রবেশমুখ
file pic

আইনশৃঙ্খলা বাহিনীর কাজই অপরাধী ব্যক্তিকে আইনের আওতায় আনা উল্লেখ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, তিনি যে পর্যায়ের নেতাই হন না কেন, আইন তার নিজস্ব গতিতে চলে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হচ্ছে না, হবেও না।

বুধবার দুপুরে মিন্টোরোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিবি প্রধান বলেন, আইন সবার জন্য সমান। তিনি রাজনৈতিক ব্যক্তিই হন কিংবা অন্য যেকোনো ব্যক্তি, কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ও সুস্পষ্ট মামলা থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, তার (এ্যানি) বিরুদ্ধে মোট দুটি ওয়ারেন্ট আছে লক্ষ্মীপুর থানায়। জেলা পুলিশের রিকোয়েস্টের ভিত্তিতে ধানমন্ডি মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশকে আঘাতের মামলায়ও তিনি এফআরআইভুক্ত আসামি। দুটি ঘটনায় ধানমন্ডি থানা পুলিশ তাকে ধরে আনে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট হলেও তিনি আদালতে হাজির হননি, জামিন নেননি। তিনি কোনো মামলাতেই হাজির হননি। ওয়ারেন্ট থাকায় তাকে পুলিশ গ্রেপ্তার করে।

ওয়ারেন্টের কথা এ্যানিকে থানা পুলিশ বারবার জানিয়েছিল, কিন্তু তিনি হাজির হননি বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে আটকের পর দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, তার বিরুদ্ধে লক্ষ্মীপুর ও রাজধানীর ধানমন্ডিতে দুটি মামলায় ওয়ারেন্ট ছিল। গতকাল গভীর রাতে ধানমন্ডি থেকে আটকের পর আজ বুধবার দুপুর ১২টায় তাকে আদালতে নেয় পুলিশ।

বিএনপির এই কেন্দ্রীয় নেতাকে সাতদিনের রিমান্ড চেয়েছে পুলিশ। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, বিএনপি নেতা এ্যানির বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলা দুটির মধ্যে একটি ধানমন্ডি থানায় করা নাশকতা মামলা ও অপরটি লক্ষ্মীপুর জেলায় করা। একটি মামলায় ওয়ারেন্ট ছিল। এই দুই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, ২৫শে মে রাজধানীর ধানমন্ডিতে নাশকতার মামলায় ৩০ নম্বর এজাহারনামীয় আসামি ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD