ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী। পাঁচজন নবজাতকের মধ্যে একটি ছেলে ও চারটি মেয়ে ছিল। চিকিৎসাধীন অবস্থায় এক মেয়ে নবজাতকের মৃত্যু হয়েছে। আর বাকি চার নবজাতকে ঢামেকের এনআইসিইউতে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে লেবার ওয়ার্ডে নরমালে নরসিংদীর শিবপুর থেকে আসা মুনসুরা আক্তার একে একে পাঁচটি সন্তান জন্ম দেন ।
লেবার ওয়ার্ডের ডিউটিরত চিকিৎসক ড. মাশরিমা মোর্শেদ মিশি জানান, নরসিংদী থেকে আসা এক নরীর ঢামেকে নরমাল ডেলিভারিতে একে একে পাঁচটি সন্তান প্রসব করে এদের মধ্যে একটি ছেলে চারটি মেয়ে। এর মধ্যে এক মেয়ে নবজাতক মারা যান। তিনি আরো জানান, নবজাতকের মায়ের অবস্থা ভালো থাকলেও চার নবজাতকদের এনআইসিইউতে রাখা হয়েছে।
নবজাতকদের বাবা মামুন জানান, আমাদের গ্রামের বাড়ি নরসিংদি জেলা শিবপুর থানার বান্ধারিয়া গ্রামে। আমি সিএনজি চালাই।
তিনি আরো জানান, প্রথমে শিবপুরে একটি ক্লিনিকে যাই। সেখান আমার স্ত্রীর গর্ভে ৫টি বাচ্চা রয়েছে বলেন জানান চিৎকাক। পরে চিকিৎসকের পরামর্শে আজ সকালে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার স্ত্রী একে একে পাঁচটা সন্তান প্রসব করেন এদের মধ্যে চারটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান ছিল। কিছুক্ষণ পরেই আমার একটি কন্যা সন্তান মারা যায়। চিকিৎসক জানিয়েছেন নবজাতকের ওজন খুবই কম। তাদেরকে এনআইসিইউতে রেখেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, নরসিংদীর শিবপুর থেকে আমাদের এখানে এক নারীর পাঁচ সন্তান নরমালে ভূমিষ্ঠ হয়। পরে একটি বাচ্চা মারা যায়, চারটি বাচ্চা এন আই সি ইউ তে ভর্তি করা হয়েছে তাদের ওজন কম থাকায় নানা সমস্যা হচ্ছে। তাদেরকে এনআইসিইউ তে রাখা হয়েছে আমাদের সার্বিক চেষ্টা চলছে। বাচ্চাটির মায়ের অবস্থা ভালো আছে বলে জানান তিনি।