মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন




জাতিসংঘে ইসরায়েল-হামাসের যুদ্ধ বিরতির আহ্বান রাশিয়ার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ৯:৩৩ am
Vladimir Putin president ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন রাশিয়া প্রেসিডেন্ট putin
file pic

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ইসরায়েল ও হামাসের মধ্যে যুুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এসময় তিনি চলমান এই সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।

নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা খসড়া প্রস্তাবে রাশিয়ার পক্ষ থেকে জরুরিভিত্তিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সব ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে।

গাজায় ভূমি থেকে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ফলে উত্তর গাজা থেকে পালিয়ে যাচ্ছে লাখ লাখ ফিলিস্তিনি।

এদিকে লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক ফটো সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া আল-জাজিরা, রয়টার্স, এপিসহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

বার্তা সংস্থা রায়টার্স নিশ্চিত করেছে শুক্রবার (১৩ অক্টোবর) ওই হামলায় তাদের ফটো সাংবাদিক ইসাম আবদুল্লাহ মারা গেছেন।

এর আগে উত্তর গাজায় বসবাসকারী ১০ লাখের বেশি ফিলিস্তিনিকে সরে যাওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে ইসরায়েল। তাদের দক্ষিণ গাজায় চলে যেতে বলা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD