রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন




পরিবার ও শিশুদের জন্য বিশেষ ইন-ফ্লাইট অভিজ্ঞতা দেবে সৌদিয়া

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ ৭:৪৫ pm
সৌদিয়া saudi arabia bangladesh flag Saudi Arabia saudi crown prince Mohammed bin Salman Al Saud MBS সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরব সৌদি আরব বাংলাদেশ saudi flag saudia সৌদিয়া এয়ারলাইন্স Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba hajj ওমরাহ
file pic

সৌদি আরব এয়ারলাইনস (সৌদিয়া), সৌদি আরব রাজ্যের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন, বাংলাদেশী শিশুদের জন্য একটি বিশেষ ইন-ফ্লাইট অভিজ্ঞতা দিয়ে ফ্লাইটে থাকা অবস্থায় তাদের পরিবারকে খুশি রাখায় বিশ্বাস করে। বাচ্চারা খুশি এবং সন্তুষ্ট থাকলে, বাবা-মায়েরাও ফ্লাইটে একটি স্বস্তিদায়ক সময় উপভোগ করতে পারেন।

গত বছর, সৌদিয়া তার একেবারে নতুন ইন-ফ্লাইট বিনোদন সিস্টেম “বিয়ন্ড” শুরু করেছে যাতে আছে ৫০০০ ঘণ্টারও বেশি বিভিন্ন এইচডি কোয়ালিটি অনুষ্ঠান যা সৌদিয়া -এর অনবোর্ড অভিজ্ঞতাকে রূপান্তরিত করে। যার মধ্যে শুধুমাত্র পশ্চিমা এবং প্রাচ্যের সিনেমা এবং টিভি শো-ই না, এর সাথে আছে, ই-বুক, আবহাওয়া রিপোর্ট, কেনাকাটা, খাবারের অর্ডার, ফ্লাইট তথ্য এবং এজেন্ডা টাইমলাইনের পুরো একটি লাইব্রেরি।

এর বাইরেও বিয়ন্ডে ফ্লাইট চলাকালীন সময়ে ব্যাবহারের জন্য বিপুল সংখ্যক ইসলামিক অনুষ্ঠান এবং অন্যান্য কনটেন্ট রয়েছে। বাংলাদেশী যাত্রীদের পুরো যাত্রা জুড়ে নামাজের সময় জানানো হয়। এছাড়াও একটি স্বতন্ত্র কিড মোড অল্প বয়স্ক যাত্রীদের তাদের প্রিয় কার্টুন, চলচ্চিত্র এবং গেমগুলির একটি বাছাই করা সংগ্রহ উপভোগ করতে দেয়৷

বিনোদনের পাশাপাশি, বিয়ন্ড অন্যান্য ব্যবহারিক বৈশিষ্ট্যও অফার করে, যেমন রুটে চলাকালীন ফ্লাইট কোথায় আছে সেটার জানার সুযোগ; প্লেনের ক্যামেরা থেকে টেক-অফ এবং অবতরণের সময় আকাশের রিয়েল-টাইম ভিউ। এমনকি বিমানে থাকা বাংলাদেশী যাত্রীরা তাদের আসনে বসে কেনাকাটা এবং লেটেস্ট পণ্য ব্রাউজিং এর সুবিধাও উপভোগ করতে পারেন।

সৌদিয়া কে কানাডিয়ান প্রকাশনা প্যাক্স ম্যাগাজিনের দ্য বেস্ট চিলড্রেন অ্যামেনিটিজের জন্য পুরস্কার দেওয়া হয়েছে, যা বয়স নির্বিশেষে সকল যাত্রীদের সর্বোত্তম ফ্লাইট অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যকে নির্দেশ করে। সৌদিয়া শিশুদের বিনোদনের আইটেমের ব্যাগের জন্য মর্যাদাপূর্ণ প্রশংসা জিতেছে যা এয়ারলাইনটি তার সমস্ত আন্তর্জাতিক ফ্লাইটেই অফার করে।

হালকা ওজনের, বিশেষ চিন্তাভাবনা করে শিশু-বান্ধব হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে, এবং নিরাপদ, পরিবেশ-বান্ধব উপকরণ দিয়ে তৈরি, এই অ্যামেনিটি কিটটিতে রয়েছে শিশুরা পছন্দ করে এরকম বিভিন্ন আইটেম, এবং এর সাথে আছে সৌদিয়া-থিমযুক্ত কার্টুন চরিত্রের রঙিন খেলনা। অন-ফ্লাইট গুডি ব্যাগটি দীর্ঘ ফ্লাইট চলাকালীন সময়ে শিশুদের বিনোদনের জন্য ডিজাইন করা হয়েছে এবং এতে অন্তর্ভুক্ত আছে রঙ করার বই, ক্রেয়ন, স্লিপিং মাস্ক এবং ভলিউম-নিয়ন্ত্রিত ইয়ারবাড।

বাচ্চাদের অ্যামেনিটি কিট হল অনেকগুলি পণ্যের মধ্যে একটি যা সৌদিয়া বাচ্চাদের জন্য অফার করে, এর সাথে আরও আছে বাচ্চাদের খাবার, শিশু-নির্দিষ্ট ইন-ফ্লাইট বিনোদন সামগ্রী এবং আলফুরসান লাউঞ্জের মধ্যে খেলার জায়গা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD