মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন




‘রাতে বা কাল সকাল ১০টার মধ্যে আঘাত হানতে পারে হামুন’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ৫:২২ pm
টর্নেডো Natural disaster প্রাকৃতিক দুর্যোগ Cyclone Storm winds wind atmosphere natural environment heavy fall rain snow hail violent outbreak thunder lightning unaccompanied Disaster বজ্র ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি তীব্র বজ্রপাত দুর্যোগ আবহাওয়ায় বিদ্যুৎচমক তুষারপাত বায়ুপ্রবাহ দাবানল বৃষ্টি Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign cyclone weather
file pic

ঘূর্ণিঝড় ‘হামুন’ চট্টগ্রাম এবং বরিশালের দি‌কে উত্তরপূর্ব অভিমুখে বাংলাদেশের উপকূলে এগিয়ে আসছে। বর্তমানে এটি পায়রা বন্দর থেকে ৩১০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। এর বাতাসের গতিবেগ ৮৯ কিলোমিটার থেকে ১১৭ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড় ‘হামুন’ আজ রাত ১০টা থেকে কাল সকাল ১০টার মধ্যে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।

তবে শেষ মুহূর্তে এটি গতি বাড়ালে আগেই অতিক্রম শুরু করতে পারে। এ অবস্থায় এসব উপকূলীয় এলাকায় আবহাওয়া অধিদফতর সাত নম্বর বিপদসংকেত দিয়েছে। মঙ্গলবার রাত ৮টার মধ্যে ঝুঁকিপূর্ণ ১০ জেলার মানুষকে আশ্রয়কেন্দ্রে স‌রি‌য়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপু‌রে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে অনু‌ষ্ঠিত এক প্রস্তু‌তি সভা শে‌ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এসব তথ‌্য জানান।

 

এর আগে ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় স‌চিবাল‌য়ে এক প্রস্তুতি সভা হয়।

সভা শেষে ত্রাণ প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড়ের গতিবেগ ও চরিত্রটা বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এটি আজকে আজ রাত ১০টা থেকে কাল সকাল ১০টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। এজন্য নির্দেশনা দেওয়া হয়েছে রাত ৮টার মধ্যে যেন সব ঝুঁকিপূর্ণ মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা হয়। আশ্রয়কেন্দ্রগুলো আমরা প্রস্তুত করেছি। আমা‌দের মে‌ডি‌ক্যাল টিমও প্রস্তুত র‌য়ে‌ছে।

‘পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ১০ জেলার ১৫ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা হবে,’ জানান প্রতিমন্ত্রী।

আশ্রয় কেন্দ্রেগুলোতে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেক জেলায় ২০ লাখ টাকা, ৫০ টন চাল, গো ও শিশু খাদ্যের জন্য এক কোটি টাকা করে মোট দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হ‌য়ে‌ছে।

‘হামুন’ মোকাবিলাকে চ্যালেঞ্জ মনে করছেন না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অন্যান্য ঘূর্ণিঝড়ের মতো এটিও আমরা মোকাবিলা করতে পারব।

তি‌নি আরও জানান, আজকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সরকারি ছুটি বাতিল করা হয়েছে। মন্ত্রণালয়, অধিদপ্তর ও মাঠ পর্যায়ে উপকূলীয় জেলাগুলোতে আমাদের কর্মকর্তারা কাজ করছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD