বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন




করমুক্ত হলো সর্বজনীন পেনশন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ১০:২০ am
pension scheme Universal Pension pension সর্বজনীন পেনশন পেনশন স্কিম বিধিমালা
file pic

অবশেষে সর্বজনীন পেনশন স্কিমের বিনিয়োগে রেয়াত সুবিধা ও পেনশনে প্রাপ্ত অর্থ আয়করমুক্ত করা হয়েছে। এর ফলে সর্বজনীন পেনশন স্কিমের সুবিধাভোগীদের মাসিক কিস্তি ও স্কিম থেকে পাওয়া মুনাফার ওপর কোনো আয়কর দিতে হবে না।

বুধবার (৮ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড এ বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ জারি করেছে।

দেশের নাগরিকদের পেনশন সুবিধার আওতায় আনতে গত ১৭ আগস্ট সর্বজনীন পেনশন স্কিম চালু করে সরকার। এতে প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস এই চারটি স্কিম রাখা হয়েছে।

সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩-এর ১৪ (১) (ঢ) ধারায় বলা আছে, পেনশনের চাঁদা বিনিয়োগ হিসেবে গণ্য করে কর রেয়াতের জন্য বিবেচিত হবে এবং মাসিক পেনশন বাবদপ্রাপ্ত অর্থ আয়করমুক্ত থাকবে।

তবে আয়কর আইনের ৭৬ (২) ধারায় বলা আছে, আয়কর আইন ব্যতীত অন্য কোনো আইন বা আইন হিসেবে পরিগণিত দলিলের মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে কর অব্যাহতি দেওয়া হয়, সেক্ষেত্রে ওই আইন বা আইন হিসেবে পরিগণিত দলিলে যা-ই থাকুক না কেন, এনবিআর প্রজ্ঞাপন দ্বারা ওই ব্যক্তিকে কর অব্যাহতি না দিলে সেই বিধান কার্যকর হবে না।

নতুন আয়কর আইন, ২০২৩-এর ষষ্ঠ তফসিলে (কর অব্যাহতি, রেয়াত ও ক্রেডিট) পেনশন স্কিমের চাঁদার কথা উল্লেখ নেই। এ আইনের ষষ্ঠ তফসিলে (অংশ-৩) বলা হয়েছে, জীবন বিমার প্রিমিয়াম, প্রভিডেন্ট ফান্ডের চাঁদা, স্বীকৃত ভবিষ্য তহবিলের চাঁদা, সরকারি সিকিউরিটিজ বা মিউচুয়াল ফান্ডে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ, বছরে এক লাখ ২০ হাজার টাকা (মাসিক ১০ হাজার) ডিপিএসে বিনিয়োগ, শেয়ারবাজারে বিনিয়োগ করলে সেই অর্থের ওপর কর রেয়াত বা করছাড় পাওয়া যাবে।

দুটি আইনে কর অব্যাহতি নিয়ে ভিন্ন ভাষ্য থাকায় বাস্তবে সর্বজনীন পেনশনের অর্থ করমুক্ত থাকবে কি-না তা নিয়ে অস্পষ্টতা দেখা দেওয়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আলোচিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিসয়টি স্পষ্ট করেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD