বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন




টেকনাফে দেওয়াল ধসে এক পরিবারের ৪ জন নিহত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ১০:১২ am
landslide hill cutting পাহাড় ধস
file pic

কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ১ নম্বর ওয়ার্ড মরিচ্যাঘোনায় দেওয়াল ধসে একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ১ নম্বর ওয়ার্ড মরিচ্যাঘোনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মা আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)।

দেয়াল ধসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।

তিনি বলেন, মৌলভীবাজার মরিচ্যা ঘোনা এলাকার আনোয়ারা বেগম তার সন্তানদের নিয়ে মাটির ঘরে থাকতেন। রাতে প্রচণ্ড বৃষ্টিতে ঘরের মাটির দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়। সকালে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।

টেকনাফ থানার ওসি মো. ওসমান গণি বলেন, আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছেন। এখনই কিছু বলতে পারছি না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD