মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন




চার শতাংশ সুদের বিশেষ তহবিল

এক কৃষকের জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ৪:৪১ pm
ঋণ money laundering illegal process money generated criminal drug trafficking terrorist funding illegally concealing illicit drug trafficking corruption embezzlement gambling converting legitimate source crime jurisdictions আমদানি ওভার ইনভয়েসিং রপ্তানি আন্ডার-ইনভয়েসিং আমদানি-রপ্তানি অবৈধ জাল অর্থ পাচার জিএফআই মানি লন্ডারিং আর্থিক খাত গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ হুন্ডি অর্থ পাচার সরকার ছিনতাই Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা taka taka
file pic

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মাত্র চার শতাংশ সুদে ঋণ বিতরণে গত বছর ৫ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে বড় ঋণ দিচ্ছে অনেক ব্যাংক। এমন অবস্থায় প্রকৃত কৃষকদের ঋণ সুবিধা নিশ্চিত করতে এখন থেকে এই তহবিলে সর্বোচ্চ ঋণ সীমা ২০ লাখ টাকা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সব ব্যাংকে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতে ৫ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়। এ তহবিল থেকে অর্থ নিয়ে এরই মধ্যে কিছু ব্যাংক বড় ঋণ দিয়েছে। এখন থেকে অধিক সংখ্যক প্রকৃত কৃষকের ঋণ সুবিধা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতে একজন গ্রাহকের অনুকূলে সর্বোচ্চ ঋণ সীমা ২০ লাখ টাকা নির্ধারণ করা হলো।

ডলার সঙ্কট, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের মধ্যে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গত বছরের নভেম্বরে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। এখান থেকে ব্যাংকগুলো মাত্র শূন্য দশমিক ৫০ শতাংশ হারে সুদে অর্থ পায়। কৃষক পর্যায়ে সর্বোচ্চ সুদ নির্ধারিত আছে ৪ শতাংশ। বর্তমানে যেখানে কৃষি ঋণের সুদহার প্রায় ১০ শতাংশ। আর ব্যাংকগুলো তহবিল সংগ্রহে ১০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD