রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন




মোস্তাফিজকে যে কারণে নিয়েছে চেন্নাই

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ৫:০৯ pm
মুস্তাফিজ bcb mostafiz fiz fij cricket Mustafizur Rahman fiz fij cricket মোস্তাফিজুর রহমান
file pic

গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মোস্তাফিজুর রহমান এবার পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসে। গত আসরে দিল্লির জার্সিতে তাকে কেবল দুই ম্যাচে খেলতে দেখা গেছে। নতুন ঠিকানায় এবারও একই ভাগ্য বরণ করে নিতে হয় কি না, শঙ্কায় বাঁহাতি পেসারের ভক্তরা। তবে চেন্নাইয়ের প্রধান নির্বাহী জানিয়ে দিলেন, ঘরের মাঠে মোস্তাফিজকে ব্যবহার করার পরিকল্পনা তাদের।

সম্প্রতি আইপিএল নিলামে শার্দুল ঠাকুর, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, সামির রিজভী ও অবিনাশ রাও আরাভেল্লির সঙ্গে মোস্তাফিজকে কিনেছে চেন্নাই। বাংলাদেশি পেসার নিলামের শেষ দিকে দল পান। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে তাকে বিড করলে বর্তমান চ্যাম্পিয়নরা সাড়া দেয়। আর কেউ বাঁহাতি কাটার মাস্টারকে নিয়ে আগ্রহ না দেখালে তারা পেয়ে যায় তাকে।

চেন্নাইয়ের প্রধান নির্বাহী কেএস বিশ্বনাথন বলেছেন, ‘আমি এটুকু বলতে পারি, যাদেরকে পাওয়ার লক্ষ্য আমাদের ছিল, তাদের প্রায় সবাইকে পেয়েছি। আমরা ড্যারিল মিচেলকে নিয়ে পরিকল্পনা করেছিলাম। আমাদের মনে হয়েছিল মাঠের দুইপাশের সীমানা বিবেচনায় চেপুকের উইকেটে তুরুপের তাস হতে পারে মোস্তাফিজুর রহমান। তারা আমাদের ভাবনায় ছিল কিন্তু তাদেরকে পাওয়ার ব্যাপারে নিশ্চিত ছিলাম না। সৌভাগ্যবশত, এবারের নিলাম আমাদের জন্য দারুণ হলো।’

এনিয়ে আইপিএলে পঞ্চম কোনও দলের সঙ্গে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। ২৮ বছর বয়সী বাঁহাতি পেসার ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম আইপিএল খেলেন এবং চ্যাম্পিয়ন হন। ওইবার উদীয়মান সেরা খেলোয়াড় হন তিনি। এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের জার্সিতে দেখা গেছে তাকে। সব মিলিয়ে ৪৮ ম্যাচে ৪৭ উইকেট নিয়েছেন তিনি। গতবার মাত্র ২ ম্যাচে খেলেছেন বাংলাদেশি পেসার।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD