শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন




শাহজালালে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ আটক ১

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:২৬ am
গহনা অলঙ্কার দুল চুড়ি হাড় সীতা পায়েল নূপুর অলংকার গয়না জুয়েলারি jewellery gold coin স্বর্ণ মুদ্রা সোনা
file pic

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে সাড়ে ৩ কেজি ওজনের ২৮টি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে।

আটক যাত্রীর নাম এম মাসুদ ইমাম। দুবাই থেকে ছেড়ে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (ইকেএস৮৪) যাত্রী ছিলেন তিনি।

শনিবার (৩ ফেব্রুয়ারি) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসুদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে স্বর্ণ চোরাচালানের কাজে সম্পৃক্ত থাকতে পারে এমন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় সাড়ে ৩ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোট উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ হাজার ৪৯৮ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা। জব্দকৃত স্বর্ণবার কাস্টম হাউস শুল্ক গুদামে জমা দেওয়া হচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD