শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন




মানবজমিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউ’র শুভেচ্ছা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪ ২:১০ pm
dru Dhaka Reporters Unity ডিআরইউ ঢাকা রিপোর্টার্স ইউনিটি
file pic

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দৈনিক মানবজমিন ২৭ বছরে পদার্পণ করেছে। মানবজমিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটিতে কর্মরত ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক মানবজমিন পরিবারকে এ শুভেচ্ছা জানান।

নেতৃবৃন্দ বলেন, দৈনিক মানবজমিন মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকবৃন্দ পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলে নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD