সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন




নতুন পরিচয়ে পরীমনি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪ ৫:১৯ pm
পরীমনি Shamsunnahar Smrity Pori Moni শামসুন্নাহার স্মৃতি পরীমণি পরিমনি
file pic

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। আসছে ঈদে নতুন চমক দেবেন বলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি। সঙ্গে পোস্ট করেছেন নতুন চমকের ছবিও।

সম্প্রতি এই পোস্টে পরী লেখেন, আলহামদুলিল্লাহ, অবশেষে আমার স্বপ্ন সত্যি হতে চলেছে! এবার ঈদে আমি আসছি একদম নতুনভাবে। খুব শিগগিরই সবাইকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন।

ধারণা করা হচ্ছে, এবার নতুন পরিচয়ে আসছেন এ নায়িকা। ব্যবসায়ে নামছেন তিনি। প্রসাধনীর পণ্যের ব্যবসা করবেন এ চিত্রনায়িকা। ফেসবুকে নিজের ব্র্যান্ডের একটি বিজ্ঞাপনচিত্র প্রকাশ করেন অভিনেত্রী।

বিষয়টি নিয়ে পরীমনি বলেন, অনেক আগে থেকেই আমার ব্যবসা করার ইচ্ছা ছিল। কিন্তু কিসের বিজনেস করবো সেটাই ভাবছিলাম। অনেক ভেবে আর সবদিক বিবেচনা করে প্রসাধনী পণ্যের ব্যবসা শুরু করতে যাচ্ছি। পরীমনি বলেন, এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই অনেকেই দেখি ব্যবসা করছে।

অনেক ক্ষেত্রেই দেখা যায় একটু কম দামে অনেকেই ব্র্যান্ডের পণ্য অনলাইন থেকে ক্রয় করছে। সেক্ষেত্রে তারা প্রতারিত হচ্ছে। কেননা ব্র্যান্ডের পণ্য বলে বিক্রি হচ্ছে ক্লোন পণ্য। যা আসলে আমাদের স্কিনের জন্য বেশ ক্ষতিকর। তাদের দিক বিবেচনায় অরিজিনাল ব্র্যান্ডের পণ্য নিয়ে বাজারে আসছি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD