বুধবার, ২০ মে ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন




এবারের ঈদেও শবনম বুবলী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ১০:৪৪ pm
Shobnom Bubly anchor চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি
file pic

আসছে ঈদে এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমা মুক্তির কথা চলছে। সেই তালিকায় রয়েছে শবনম বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমাটি। রোজার ঈদে বুবলী অভিনীত ‘প্রেশার কুকার’ ছবিটি মুক্তি পেয়েছিল। রায়হান রাফী পরিচালিত সেই ছবিতে এ নায়িকার অভিনয় বেশ প্রশংসিত হয়। তবে এ ছবির পর আর নতুন কোনো ছবির শুটিং করেননি বুবলী। গত কিছুদিন ব্র্যান্ড ফটোশুট কিংবা প্রমোশনের বাইরে তাকে আর কোনো কিছুতে পাওয়া যায়নি।

এর মধ্যে তার ফের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চাউর হয়। যদিও সেই গুঞ্জন বিষয়ে এখনো সরাসরি কিছু বলেননি বুবলী। তবে জানা গেছে, গত ঈদের একাধিক অনুষ্ঠানে তাকে পাওয়া গেলেও এবারের ঈদের কোনো অনুষ্ঠানে থাকছেন না বুবলী। তবে ঈদে ‘পিনিক’ দিয়েই সবার সামনে আসবেন তিনি। এ ছবির শুটিং হয়েছে বেশ আগে। একাধিকবার মুক্তির কথা চললেও এটি আলোর মুখ দেখেনি। এ ছবিতে বুবলীর নায়ক আদর আজাদ। রহস্য আর মনস্তাত্ত্বিক টানাপড়েনে ভরা এ গল্পে প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন এ নায়িকা।

সিনেমা সংশ্লিষ্টদের মতে, এটি তার ক্যারিয়ারের অন্যতম সাহসী সিদ্ধান্ত। এদিকে ছবিটি নিয়ে বুবলী বলেন, এটি অনেক আলাদা গল্পের ছবি। আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং। আমার বিশ্বাস, ঈদে এ ছবির মাধ্যমে অন্যরকম বিনোদন পাবেন দর্শক।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD