শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন




প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৫:১৯ pm
film actress Dilara Hanif Rita PURNIMA চিত্রনায়িকা পূর্ণিমা দিলারা হানিফ রীতা
file pic

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা সম্প্রতি এক পুরোনো স্মৃতি সামনে এনে ভক্তদের চমকে দিয়েছেন। তিনি জানান, একটি সিনেমায় অভিনয়ের পর দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তিনি অভিনন্দনসূচক চিঠি পেয়েছিলেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়ে এই অভিজ্ঞতার কথা শেয়ার করেন পূর্ণিমা। তিনি বলেন, ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি মুক্তির পর সেটি দেখে মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠান।

পূর্ণিমার ভাষ্য অনুযায়ী, সেই চিঠিতে শুধু তাকে নয়, সিনেমার সব অভিনয়শিল্পীকেই অভিনন্দন জানানো হয়েছিল। পাশাপাশি চিঠিতে উল্লেখ ছিল এ ধরনের ভালো মানের সিনেমা নিয়মিত নির্মাণ হওয়া উচিত এবং শিল্পীদের যেন এই ধারাবাহিকতা বজায় থাকে।

এই স্মৃতি মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী। তিনি বলেন, চিঠিটা পাওয়ার পর আমি দৌড়ে গিয়ে মাকে দেখিয়েছিলাম। সেই অনুভূতিটা আজও ভোলার নয়।

প্রধানমন্ত্রীর দেখা ‘প্রোজেক্ট হেইল মেরি’ সিনেমা নিয়ে কেন বিশ্বজুড়ে আলোচনা
উল্লেখ্য, ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে পূর্ণিমার। এরপর টানা অভিনয়ের মাধ্যমে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ও সফল সিনেমা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD