মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন




বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ১১:১১ am
বিক্ষোভ মহাসড়ক মহা সড়ক Factory guard killed Gazipur road accident workers workers block highway ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ট্রাক চাপায় কারখানা নিরাপত্তাকর্মী মৃত্যু বিক্ষুব্ধ পোশাক শ্রমিক অগ্নিসংযোগ যানবাহন ভাংচুর চলাচল বন্ধ gazipur_rmg gazipur rmg rmg আগুন Wildfire দাবানল wildfire forest fire bushfire wildland fire rural fire unplanned uncontrolled unpredictable fire combustible vegetation দাবানল বনভূমি গ্রামীণ বনাঞ্চল অনিয়ন্ত্রিত আগুন পাহাড়িয়া অঞ্চল উষ্ণ তাপক-শিখা পোড়াতে বন। উঁচু গাছ ক্যানপি আগুন Textiles Textile garment factory garments industry rmg bgmea worker germent পোশাক কারখানা রপ্তানি শিল্প শ্রমিক আরএমজি সেক্টর বিজিএমইএ poshak shilpo পোশাক খাত green factory wb সবুজ কারখানা গ্রিন ফ্যাক্টরি rmg rmg clash gazipur RMG worker killed in road crash: Sparks protest in Gazipur
file pic

গাজীপুরের শ্রীপুরে বেতন বৃদ্ধি ও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকেরা।

মঙ্গলবার (৫ মার্চ) ভোর সাড়ে ৬টা থেকে উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে জমজম স্পিনিং মিলস্ লিমিটেড নামের শ্রমিকেরা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশ ঘটনাস্হল এসে সমঝোতার ভিত্তিতে প্রায় দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে সরিয়ে নিলে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিক নাসরিন জানান, বেতন বৃদ্ধি, নতুন বেতন কাটামো বাস্তবায়ন এবং সঠিক সময়ে বেতন প্রদানের দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। সময় মতো বেতন না দেওয়ার কারণে আমরা বাড়ি বাড়া আর দোকান বাকি দিতে না পাড়ায় আমরা বাড়ির মালিক ও দোকানিদের কাছে নাজেহাল হচ্ছি।

শ্রমিক আন্দোলনে মহাসড়ক অবরোধের পর শিল্প পুলিশ, থানা পুলিশ ও মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কিছু সময়ের মধ্যে শ্রমিকরা ফের মহাসড়কে অবরোধ তৈরি করে। পরে সকাল ৮টায় শ্রমিক বুঝিয়ে কারখানার ভেতর নিয়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিল। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাসে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানার ভেতর নেওয়া হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD