শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন




ইফতারে তরমুজের শরবত তৈরির পদ্ধতি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ৮:১৮ pm
Watermelon তরমুজ
file pic

তরমুজ ছোট-বড় সবার বেশ পছন্দের ফল। তরমুজের মৌসুম চলছে, হাতের কাছে সবখানেই তরমুজ পাওয়া যাচ্ছে। এটি শুধু খেতেই সুস্বাদু নয়, পুষ্টিগুণেও ভরপুর।

আর এই তীব্র গরমে ইফতারে যদি ঠাণ্ডা এক গ্লাস শরবত খাওয়া যায়, তবে বেশ ভালো হয়। রঙিন হওয়ায় বাচ্চারাও এটি খায় বেশ আনন্দের সঙ্গে।

কোনোরকম ঝামেলা ছাড়াই বাসায় বানিয়ে ফেলতে পারেন দারুণ স্বাদের এই শরবত। চলুন, তাহলে দেখে নিই তরমুজের শরবত বানানোর সহজ প্রক্রিয়াটি—

উপকরণ

তরমুজের টুকরো—দুই কাপ
বরফ কুচি—পছন্দমতো
বিট লবণ—এক চিমটি
লেবুর রস—সামান্য
পুদিনা পাতা—কয়েকটি (ইচ্ছে হলে)
চিনি—পরিমাণমতো

প্রথমে তরমুজের খোসা ছাড়িয়ে বিচিগুলো ফেলে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার একটি ব্লেন্ডারে টুকরো করা তরমুজ, বিট লবণ, লেবুর রস, কয়েকটি পুদিনা পাতা ও চিনি দিয়ে ব্লেন্ড করে নিন।

এখন একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। সবশেষে বরফকুচি গ্লাসে ঢেলে টেবিলে সাজিয়ে পরিবেশন করুন মজাদার তরমুজের শরবত।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD