রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন




এনএসআইয়ে নতুন পরিচালক তানভীর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ মার্চ, ২০২৪ ৫:৪৯ pm
nsi-এনএসআই National Security Intelligence Agency The Directorate General of National Security Intelligence NSI ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা
file pic

উপ-পুলিশ মহাপরিদর্শক (বিশেষ শাখা) সালেহ মোহাম্মদ তানভীরকে এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, উপপুলিশ মহাপরিদর্শক (বিশেষ শাখা) সালেহ মোহাম্মদ তানভীরকে এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) করা হলো।

একই সাথে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

একই প্রজ্ঞাপনে বর্তমান পরিচালক (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) সেলিম মো. জাহাংগীরকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করে নিজ কর্ম অধিক্ষেত্রে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি জননিরাপত্তা বিভাগে প্রত্যর্পণ করার কথা বলা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD