রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন




চলে গেল সোনিয়াও, শেষ হয়ে গেল ৬ সদস্যের পুরো পরিবার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ১১:৪৯ am
accidents death highway hig hway মরদেহ মৃত্যু মৃত্যুবরণ road crash kill killed Shok শোক দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp Accident মোটরসাইল মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp body লাশ নিহত মৃত মৃতু শোক হত্যা খুন সড়ক grave dead body buried funeral burial মৃত কবর দাফন জিয়ারত যিয়ারত জানাজা পিটিয়ে হত্যা-Jamalpur মরদেহ
file pic

মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ শিশু সোনিয়া আক্তারের (১০) মৃত্যু হয়েছে। মা-বাবা ও তিন ভাই-বোনের পর সেও মারা গেল।

বুধবার ভোররাত ৪টার দিকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনিয়ার মামা আব্দুল আজিজ।

এর আগে মঙ্গলবার ভোর ৫টায় জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি গ্রামে বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলে সোনিয়ার বাবা ফয়জুর রহমান আবরা (বাকপ্রতিবন্ধী) (৫০), মা শিরি বেগম (৪৫), বোন ছামিয়া বেগম (১৫), সাবিনা বেগম (১৩) ও একমাত্র ভাই সায়েম উদ্দিন (৭) মারা যায়।

সোনিয়ার মামা আব্দুল আজিজ জানান, গুরুতর আহতাবস্থায় সোনিয়া বেগমকে (১০) উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে ঢাকায় নিয়ে গেলে সেখানে সে মারা যায়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD