রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন




ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ৪:৩৬ pm
AKM Mozammel Haque Minister for Liberation War Affairs মুক্তিযুদ্ধবিষয়ক মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আ ক ম মোজাম্মেল mozammel
file pic

আসন্ন ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা করেছে আইশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ঈদে সবাই যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য আগামী ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ করা হয়েছে।

রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ সুপারিশ করেছে। কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন।

আ ক ম মোজাম্মেল হক জানান, কমিটির সুপারিশ সোমবার মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে।

তিনি বলেন, ছুটির ব্যাপারে কালকে একটা সুপারিশ যাবে সরকারের কাছে, একদিন বাড়ানো যায় কি না! মানুষ যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেজন্য ৯ এপ্রিল ছুটির আওতায় আনা যায় কি না, সেটার একটা সুপারিশ মন্ত্রিপরিষদে যাবে। আগামীকাল মন্ত্রিসভার মিটিং আছে, সেই মিটিংয়েই কমিটির একটা সুপারিশ যাচ্ছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে সরকার রমজান ৩০ দিন ও ঈদুল ফিতর ১১ এপ্রিল হবে ধরে আগামী ১০, ১১ ও ১২ এপ্রিল ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে।

এর আগে ৭ এপ্রিল শবে কদরের ছুটি রয়েছে। শবে কদরের ছুটির পর ৮ ও ৯ এপ্রিল অফিস খোলা থাকছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৯ তারিখ অফিস খোলা। এজন্য আমরা (৯ এপ্রিল বন্ধ রেখে) তার আগের শনিবার অফিস করতে পারি কি না সেই বিষয়ে সুপারিশ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা সুপারিশ করেছি, যদি ১১ এপ্রিল ঈদ হয়, যাওয়ার জন্য একদিন মাত্র সময় পাবে। এজন্য যানজটটা বাড়তে পারে, এতে মানুষের দুর্ভোগ বাড়বে। সেজন্য ৯ এপ্রিল ছুটি বিবেচনা করা যায় কি না এই সুপারিশ আমরা করব।

মন্ত্রিসভা কমিটির সভাপতি বলেন, অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, ফিটনেসবিহীন গাড়ি ঈদের সময় চলাচল করে। এসব গাড়ি রাস্তায় গিয়ে বন্ধ হয়ে যাওয়ার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। যাত্রীদের অনেক ভোগান্তি হয়। সেজন্য ফিটনেসবিহীন এ সমস্ত গাড়ি যাতে চলাচল করতে না পারে সেজন্য আগে থেকেই সতর্ক করা হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD