রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন




ঢাকায় ২০ বছর পুরনো বাস বন্ধের উদ্যোগ, তালিকা হচ্ছে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ৯:১০ pm
বাস axi pickup microbus truck highway hig hway যানবাহন রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident road যানজট
file pic

ঢাকার বায়ুদূষণ ঠেকাতে শহরে ২০ বছরের বেশি পুরোনো বাস তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

এর অংশ হিসেবে সড়ক পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ ৮ এপ্রিলের মধ্যে বাসের তালিকা পাঠাবে। আর ২০ এপ্রিলের মধ্যে পরিবহন মালিকরা তাদের বাস প্রত্যাহারের পরিকল্পনা দেবেন। রোববার সচিবালয়ে এক মত বিনিময়ে এ কথা জানান মন্ত্রী।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে গণপরিবহনের কালো ধোঁয়া এবং উন্মুক্ত স্থানে নির্মাণ সামগ্রী না রাখা এবং বায়োমাস বর্জ্য পোড়ানো বন্ধের বিষয়ে আলোচনা হয় এই আয়োজনে।

বৃহত্তর জাতীয় স্বার্থে কোনো আপোষ করা হবে না জানিয়ে সাবের চৌধুরী বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশনকে সালফারসহ ডিজেল আমদানি বন্ধ করার তাগিদ দেন।

তিনি বলেন, “খোলা জায়গায় যেন বর্জ্য পোড়ানো না হয় সিটি করপোরেশন সে বিষয়ে ব্যবস্থা নেবে।

“রাজউক, সিটি করপোরেশন, পুলিশ বিভাগ নির্মাণকাজ চলার সময় নির্মাণসামগ্রী ঢেকে রাখার বিষয়টি নিশ্চিত করবে। রাজউকের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট শর্ত মেনে চলতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট নির্মাণ কার্যক্রমের অনুমতি বাতিল করতে হবে।”

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নবিরুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস, অতিরিক্ত সচিব ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল হামিদ, বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি মাহবুবুর রহমান এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ সবুর এই মত বিনিময়ে উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD