রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন




শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ৯:২০ pm
gas stove গ্যাস চুলা
file pic

গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য শনিবার (২৭ এপ্রিল) ১২ ঘণ্টা শনির আখড়া, ধোলাইপাড়সহ বেশ কিছু এলাকায় গ্যাস থাকবে না।

শুক্রবার (২৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য ২৭ এপ্রিল (শনিবার) সকাল ৯টা হতে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা শনির আখড়া, বড়ইতলা, ছাপড়া মসজিদ, দনিয়া, জুরাইন, ধোলাইপাড় ও কদমতলী এলাকায় গ্যাস থাকবে না। এসব এলাকার সিএনজি আবাসিকসহ সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD