রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন




সশস্ত্র বাহিনীকে আরও উন্নত করাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৫ মে, ২০২৪ ৫:৫২ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা
file pic

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনী যেকোনো দুঃসময়ে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। শান্তিরক্ষী বাহিনীতে আমাদের সশস্ত্রবাহিনী যেভাবে কাজ করে, প্রতিটি দেশই তার ভূয়সী প্রশংসা করে। সেটা আরও উন্নত করাই আমাদের লক্ষ্য।

রোববার ঢাকা সেনানিবাস এলাকায় নবনির্মিত ‘এএফআইপি ভবন’ এবং ‘আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সেনাবাহিনী আজ জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। পঁচাত্তরের ১৫ আগস্টের পর সেনাবাহিনীর ওপর আস্থা-বিশ্বাস হারিয়ে ফেলেছিল সাধারণ মানুষ। আমার প্রচেষ্টা ছিল সেনাবাহিনীর ওপর যেন সাধারণ মানুষের আস্থা-বিশ্বাস সৃষ্টি হয়। যেটা যেকোনো সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি।

তিনি বলেন, ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের মাধ্যমে আধুনিক, প্রযুক্তিজ্ঞানসম্পন্ন বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীকে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।

প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা জরুরি। যে সেনাবাহিনীর ওপর জনগণের আস্থা-বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD