রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন




৬ ঘণ্টা বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ মে, ২০২৪ ৯:৩৭ am
মহাসড়ক মহা সড়ক ঝিনাইদহ মহাসড়ক accidents ঢাকা-টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল highway hig hway বিমানবন্দর সড়ক যানবাহন রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident road যানজট বঙ্গবন্ধু সেতু ঢাকা-টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মোটরসাইকেল press motorbike bike motorcycles motorcycle Bike bike-show motorbike motorcycle motorcycles two-wheelers two wheeler বাইক শো মোটরবাইক মোটরসাইকেল রানার UM Brands bike রানার মহাসড়কে মোটরসাইকেল road প্রকল্প বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি উন্নয়ন প্রকল্প Development Project উন্নয়ন Annual Development Plan adp রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp
file pic

রাজধানীর বঙ্গবাজার বিপণিবিতানের নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টা কিছু সড়কে সর্বসাধারণ ও যান চলাচলে সুনির্দিষ্ট ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গবাজার সংলগ্ন বেশ কয়েকটি সড়ক বন্ধ থাকবে। সড়কগুলো হচ্ছে- হাইকোর্ট ক্রসিং, গোলাপশাহ মাজার ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল (পুরাতন রেলওয়ে হাসপাতাল) ক্রসিং, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির (অমর একুশে হল) সামনে, ফুলবাড়িয়া ক্রসিং, চানখারপুল ক্রসিং, নিমতলী ক্রসিং।

সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবাজারে ‘বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতান’, পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইসগেট পর্যন্ত আট লেনের ‘বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মণি সরণি (ইনার সার্কুলার রিং রোড)’, ধানমন্ডি হ্রদে ‘নজরুল সরোবর’ এবং শাহবাগে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান’ আধুনিকীকরণ শীর্ষক চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।

এ প্রেক্ষিতে নগরবাসীকে উল্লেখিত এলাকায় বিকল্প রাস্তা ব্যবহার করতে ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD