রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন




আরও ৩ উপজেলার ভোট স্থগিত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ৬:১৬ pm
Vote Ballot Election Vote_Ballot_Election CEC election commission cec ec vote election Electronic Voting Machines evm ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম নির্বাচন কমিশন ইসি সিইসি সিইসি ইসি ইভিএম ভোট নির্বাচন জনপ্রতিনিধি ভোটার ভোটগ্রহণ সিইসি রিটার্নিং অফিসার vote ভোট
file pic

আগামীকাল (২৯ মে) অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে তিনটি উপজেলার ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৮ মে) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান।

উপজেলাগুলো হচ্ছে- নেত্রকোণা জেলার খালিয়াজুরী, চাঁদপুর জেলার কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা।

ইসি জানিয়েছে, খালিয়াজুরী উপজেলায় সড়ক সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এবং কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় ইভিএমের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।

এর আগে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপের ১৯টি উপজেলায় নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।

উপজেলাগুলো হলো- বাগেরহাট জেলার শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশাল জেলার গৌরনদী, আগুনঝারা, পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি, পিরোজপুর জেলার মঠবাড়িয়া, ভোলা জেলার তজুমদ্দিন, লালমোহন, ঝালকাঠি জেলার রাজাপুর, কাঁঠালিয়া, বরগুনা জেলার বামনা, পাথরঘাটা এবং রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা।

এর মাধ্যমে তৃতীয় ধাপে সর্বমোট ২২ উপজেলার ভোট স্থগিত করল ইসি। ফলে আগামী ২৯ মে ৮৭ উপজেলায় ভোট হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD