বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন




এখনই অবসর নয়, আরো একটি বিশ্বকাপ খেলতে চাই: সাকিব

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩১ মে, ২০২৪ ৫:২৮ pm
সাকিব মুশফিক Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টেস্ট ক্রিকেট Test cricket test bcb
file pic

সেই ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর খেলেছেন। তখন থেকে এ পর্যন্ত সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলেছেন সাকিব। এবার খেলবেন নবম আসর। তার সঙ্গে এই কীর্তি আছে শুধু ভারতের অধিনায়ক রোহিত শর্মার।

বলাই যায় ক্রিকেটের বিরল এক রেকর্ডের অধিকারী এই দু’জনে। যা গর্বিত করে তুলেছে সাকিবকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বিসিবির বিশেষ আয়োজন দ্য গ্রিন রেড স্টোরিতে এই প্রসঙ্গে কথা বলেছেন সাকিব। উত্তর দেন এটাই নিজের শেষ বিশ্বকাপ কিনা, এমন প্রশ্নেরও।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে সাকিব জানিয়েছিলেন, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিই হবে তার ক্যারিয়ারের শেষ আইসিসি টুর্নামেন্ট। সে হিসেবে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপই ছিল তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। কিন্তু সাকিবের ভাবনা বদলে গেছে। আরও একটি বিশ্বকাপ খেলতে চান টাইগার এই অলরাউন্ডার। বিশ্বকাপের পরবর্তী আসরটি হবে ২০২৬ সালে, ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে। সেটিও টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সাকিব বলেন, ‘প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি। আমার জন্য এটা গর্বের ও আনন্দের। একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে। আমি এবং রোহিত শার্মাই হয়তো মাত্র দুজন ক্রিকেটার, যারা সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে। আশা করব আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি। তার আগে এই বিশ্বকাপে যেন পারফরম্যান্সটা অনেক ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে।’

স্ত্রী-সন্তান নিয়ে বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রেই থাকেন সাকিব। খেলার ফাঁকে এখানেই আসেন বেড়াতে। যা নিয়ে মজা করতে ভুল করেননি সাংবাদিকরা। প্রশ্ন করেন, ‘অনেকেই বলেছেন যুক্তরাষ্ট্র সাকিবের ‘সেকেন্ড হোম’। ঘরের সুবিধা কি পাবে বাংলাদেশ দল?’

সাকিব হাসতে হাসতে এই প্রশ্নের উত্তরে বলেছেন, ‘আমার সেকেন্ড হোম ঠিক আছে। তবে হোম অ্যাডভান্টেজ পাবে কি না বলাটা মুশকিল। কিন্তু আমার মনে হয় পাবে।’

এমন দাবির পেছনে যুক্তিও দেখান সাকিব, ‘এর আগে ফ্লোরিডায় যখন খেলেছি বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সব সময়ই সুবিধা পাই। কারণ পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। তাই আমি আশা করছি দুই জায়গাতেই আমরা সুবিধা পাব।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD