রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন




আয়মান সাদিকের স্ট্যাটাস, টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল

টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ১০:৩১ pm
ঋণ money laundering illegal process money generated criminal drug trafficking terrorist funding illegally concealing illicit drug trafficking corruption embezzlement gambling converting legitimate source crime jurisdictions আমদানি ওভার ইনভয়েসিং রপ্তানি আন্ডার-ইনভয়েসিং আমদানি-রপ্তানি অবৈধ জাল অর্থ পাচার জিএফআই মানি লন্ডারিং আর্থিক খাত গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ হুন্ডি অর্থ পাচার সরকার ছিনতাই Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা taka taka
file pic

দেশের শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’-এর জন্য বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড।

মঙ্গলবার স্টার্টআপ বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন সরকারি এই কোম্পানি ফেসবুক পেজে লিখেছে, ‘টেন মিনিট স্কুল-এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।’

বিনিয়োগ বাতিলের এই ঘোষণা ও স্টার্টআপ বাংলাদেশের পোস্ট নিজের ফেসবুকে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদও।

আয়মান সাদিকের ফেসবুক পোস্ট
আয়মান সাদিকের ফেসবুক পোস্টছবি: আয়মান সাদিকের ফেসবুক থেকে নেওয়া
স্টার্টআপ বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা হলে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, চুক্তির শর্ত অনুযায়ী তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করবে না।

টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক। তিনি দুই দিন আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষ নিয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। লিখেছিলেন, ‘কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা।’

এ ছাড়া সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানান আয়মান সাদিক। তিনি তাঁর ফেসবুকে লিখেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’

বিনিয়োগ বাতিলের বিষয়ে জানতে আয়মান সাদিকের মুঠোফোনে একাধিকবার কল করা হয়। তবে সাড়া পাওয়া যায়নি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD