রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন




ঘন কুয়াশায় উড়োজাহাজ চলাচলে বিঘ্ন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ ১০:৩০ am
টার্মিনাল এয়ারপোর্ট HSIA CAAB hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর Hazrat Shahjalal International Airport Flight International biman bangladesh airline বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার লাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বন্দর এয়ারলাইনস এয়ার লাইনস ফ্লাইট
file pic

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে দুটি ফ্লাইট নামতে পারেনি। এতে শিডিউল বিপর্যয়ে সোমবার সকাল থেকে দুর্ভোগে পড়েছেন উড়োজাহাজের যাত্রীরা। তাদের দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, সোমবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ভিজিবিলিটি ছিল ৩০০ মিটার। প্লেন চলাচলের জন্য কমপক্ষে ২০০০ হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকার কথা।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানান, সকালে হঠাৎ সৈয়দপুরের আকাশে ঘন কুয়াশা দেখা যায়। ফলে ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) অনেক কমে যায়। এর ফলে এয়ার অ্যাষ্ট্রা ও নভোএয়ারের দুটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। শীতকালে মূলত এরকম শিডিউল বিপর্যয় হয়ে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলে ফ্লাইট নামতে পারে বলে জানান তিনি।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD