রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন




রাজনৈতিক পরিচয়ে ১৫ বছরে ৮০ হাজার পুলিশ নিয়োগ: ডিএমপি কমিশনার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪ ৪:৫৯ pm
highway hig hway রোড accident rash road যানজট রাস্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি police vigilant পুলিশ অভিযান মোতায়েন
file pic

গত ১৫ বছরে রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতে ৮০ হাজারের বেশি পুলিশ সদস্য নিয়োগ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম সাজ্জাত আলী।

দায়িত্ব নেওয়ার পর ডিএমপি মিডিয়া সেন্টারে প্রথম সংবাদ সম্মেলনে আজ সোমবার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘গত ১৫ বছরে যে নিয়োগ দেওয়া হয়েছে তা নানাভাবে যাচাইবাছাই করা হয়েছে এটা জানার জন্য যে, প্রার্থী কোন দলের, তার বাবা-দাদা কোন দলের লোক, তার আরও পূর্বপুরুষেরা কোন দলের লোক এগুলো পর্যন্ত খবর নেওয়া হয়েছে। এভাবে দুই লাখ সদস্যের মধ্যে প্রায় ৮০ থেকে ৯০ হাজার জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এই ৮০ থেকে ৯০ হাজার পুলিশ সদস্যকে বাড়ি চলে যেতে বলতে পারি না।

কমিশনার বলেন, ছাত্র আন্দোলনের সময় পেশাগত দায়িত্বের বাইরে যারা কাজ করেছে তাদের অনেকেই পালিয়ে গেছে এবং পুলিশ তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশ বাহিনীর সদস্যদের অপেশাদারী আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন পুলিশ কমিশনার।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD